1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
Title :
মাধবপুরে বাউল শিল্পী ডিজে সুমাইয়া স্বামী-সন্তান রেখে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে ব্যাংক ঋণের দুই বিধিনিষেধ শিথিল, বাড়বে অর্থায়ন পুঁজিবাজার সংস্কারে স্বল্প-মধ্য-দীর্ঘমেয়াদি পরিকল্পনা বিএসইসির তিন অঞ্চলে কালবৈশাখীর পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত হামের ভয়াবহতা বাড়ছে, মৃতের সংখ্যা পৌঁছাল ৪৫১ প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ওয়ান ব্যাংক প্রথম প্রান্তিক প্রকাশ করেছে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স আসন্ন বাজেটে ভূমিহীনদের কর্মসংস্থান ও বিশেষ বরাদ্দের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত নবীনগরে জনপ্রিয় হয়ে উঠছে জাপানের ওকিনাওয়া কুমড়ো কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ১১৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফের তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ

  • আপডেট : বুধবার, ৬ মার্চ, ২০২৪, ১০.৪০ পিএম
  • ২১৮ Time View

সকালের দিকে তাপমাত্রা কম থাকে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমের অনুভূতিও বাড়তে থাকে। গত কিছুদিনে এমন অবস্থাই চলছে।

বুধবার (৬ মার্চ) সন্ধ্যা ৬টায় আবহাওয়া দফতরের দেয়া এক বিজ্ঞপ্তিতে আগামী কয়েকদিনে তাপমাত্রা কমার কোনো সুখবর নেই। বরং গরম আরও বাড়ার পূর্বাভাস দেয়া হয়েছে।

আবহাওয়া দফতরের বার্তা বলছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তবে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। শুক্রবারও (৮ মার্চ) সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়ার বার্তায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা কক্সবাজারে ৩৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ডের তথ্য জানানো হয়েছে। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায় ১২.২ ডিগ্রি সেলসিয়াস। 

এদিকে বর্ধিত ৫ দিনের আবহাওয়ার বার্তায় বলা হয়েছে, আরও বাড়তে পারে দিন এবং রাতের তাপমাত্রা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com