1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
Title :
‘মওলানা ভাসানীর বিশ্বশান্তি দর্শন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন দারুণ সব উপহার ও অফারসহ বাজারে এলো ভিভো ভি৮০ বীরগঞ্জে স্বাস্থ্য ও পুষ্টির প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্মিলিত অগ্রযাত্রা ও ভবিষ্যৎ লক্ষ্য অর্জনের প্রত্যয়ে কমিউনিটি ব্যাংকের সিএসই ও সিসিইদের সঙ্গে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর মতবিনিময় Price Sensitive Information (Q1) of ACME Pesticides Limited প্রথম প্রান্তিক প্রকাশ করেছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ প্রথম প্রান্তিক প্রকাশ করেছে দ্য পেনিনসুলা চিটাগং প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ওরিয়ন ফার্মা

গাইবান্ধার বালাসিঘাটে গোসলে নেমে ২ শিক্ষার্থীর মৃত্যু

  • আপডেট : বুধবার, ৬ মার্চ, ২০২৪, ৫.১০ পিএম
  • ৩১০ Time View

স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে মাহিব ও নাহিদ নামে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় মরদেহ দুটি উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা।

বুধবার (৬ মার্চ) সকালে ব্রহ্মপুত্র নদের বালাসিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

পানিতে ডুবে মৃত মাহিব ও নাহিদের বাড়ি গাইবান্ধা পৌর শহরের ডেভিড কোম্পানি পাড়ায়। তারা জেলা শহরের আহমদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, বুধবার সকালে ব্রহ্মপুত্র নদের বালাসিঘাট এলাকায় শহর থেকে মাহিব, নাহিদসহ ৬ জন শিক্ষার্থী ঘুরতে আসে। ঘোরাঘুরির এক পর্যায়ে সবাই ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে। পরে ৪ শিক্ষার্থী তীরে ওঠে এলেও মাহিব ও নাহিদ নিখোঁজ হয়। খবর পেয়ে ফুলছড়ি ফায়ার সার্ভিসের একটি টিম প্রথমে মাহিব ও পরে দুপুর আড়াইটার দিকে নদী থেকে নাহিদের মরদেহ উদ্ধার করে।

ফুলছড়ি ফায়ার সার্ভিস ইউনিটের ইনচার্জ আব্দুল বারী দুজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোসল করতে নেমে অসাবধানতাবশত তারা দুজন নদীতে ডুবে যায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com