সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ ‎ ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স- তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ঈদুল ফিতরে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়ম হলে কাউকে ছাড় দেওয়া হবে না: উলিপুরে এমপি সালেহী বাঘায় সড়ক দূর্ঘটনায় ছেলে আহত, মা-সহ নিহত ৩ বিশেষ অভিযানে ৩৩ লক্ষ টাকা মূল্যের ৫৩৮ বোতল (৪৭৮ লিটার) বিদেশী মদসহ একজন কে গ্রেফতার করেছে র‌্যাব-১ ইসলামপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়বেন জামায়াত মনোনীত প্রার্থী মো: মনির হোসেন মাধবপুরে আইন শৃংখলা কমিটির বিশেষ সভা নতুন নোট ছাড়বে না কেন্দ্রীয় ব্যাংক, তবু কর্মীদের জন্য বরাদ্দ আইসিবি চত্বরে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন ইসলামী ব্যাংকের সাথে আমেরিকান ওয়েলনেস সেন্টার বাংলাদেশ-এর চুক্তি

সহকারী পরিচালক পদে পদোন্নতি পেলেন ৭৩ চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ২০৯ Time View

দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে কর্মরত ৭৩ জন চিকিৎসককে সহকারী পরিচালক পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

সোমবার (৪ মার্চ) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের (পারসোনেল-২) যুগ্ম সচিব মো. মঞ্জুরুল হাফিজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের নিম্নবর্ণিত ৭৩ জন কর্মকর্তাকে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ৫ম গ্রেড (টাকা ৪৩,০০০-৬৯,৮৫০/-) বেতনক্রমে সহকারী পরিচালক বা সমমান পদে পদোন্নতি প্রদান করা হলো। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাদের যোগদানপত্র (per2@hsd.gov.bd) ই-মেইলে পাঠাবেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব ও সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সবার কাছে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS