1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি আন্তর্জাতিক মানের আর্থিক প্রতিবেদন নিশ্চিত করতে ইউসিবির নতুন উদ্যোগ নড়াইলের পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় ১৬ দেশের অংশগ্রহণে ৩ সেপ্টেম্বর থেকে বসছে কসমেটিকস ঢাকা ২০২৬ চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংকের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক সম্মেলন ড. ফেরদৌস আহমদ কোরেশীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশে পাবজি মোবাইল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআর ই-স্পোর্টস ই-সেবায় ঝামেলা কমেনি, ইউনিয়ন-উপজেলায় নাগরিকদের ভোগান্তি জুলাইয়ে ১৮০ মিলিয়ন ডলার ঋণ, পরিশোধ ৪৫৩ মিলিয়ন ডলার এনবিআরের ৩৬ অতিরিক্ত কর কমিশনারকে বদলি

টিসিবির পণ্য বিক্রির বিষয়ে নতুন সিদ্ধান্ত

  • আপডেট : সোমবার, ৪ মার্চ, ২০২৪, ৪.৩৮ পিএম
  • ২২১ Time View

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু জানিয়েছেন, রোজার আগেই ভারত থেকে নির্ধারিত চিনি-পেঁয়াজ দেশে এসে পৌঁছাবে। পাশাপাশি আগামী অর্থবছর থেকে স্থায়ী দোকানে টিসিবির পণ্য বিক্রি করা হবে।

সোমবার (৪ মার্চ) জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

পণ্যের দাম কমর ইঙ্গিত দিরয়ে আহসানুল ইসলাম বলেন, ইতোমধ্যে আমদানির জন্য প্রয়োজনীয় যা যা কিছু করা দরকার তা করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ভারতীয় পণ্য চলে আসবে। আমদানিকৃত পণ্য বাজারে আসলে পণ্যের দাম কমে আসবে।

টিসিবি পণ্য প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে সাড়ে ৭ হাজার ডিলারের মাধ্যমে টিসিবির পণ্য দেয়া হচ্ছে। মানুষ কষ্ট করে লাইনে দাঁড়িয়ে পণ্য কিনছেন। মানুষের সুবিধার কথা চিন্তা করে আগামী অর্থবছর থেকে স্থায়ী দোকানে পণ্য বিক্রি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রমজানে ডিসিদের তিন স্তরে বাজার মনিটরিংয়ের নির্দেশনা দেয়া হয়েছে উল্লেখ করে টিটু বলেন, তিনভাবে বাজারে পণ্য আসে। কিছু পণ্য আমদানিকৃত, কিছু উৎপাদনের এবং কিছু কৃষিপণ্য। এই তিন পর্যায়েই যাতে বাজারে শৃঙ্খলা থাকে সে বিষয়ে ডিসিদের নির্দেশনা দেয়া হয়েছে।

সম্মেলনে ডিসিদের পক্ষ থেকে দ্রব্যমূল্য আইনের পরিবর্তনের আহ্বান জানানো হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানের দ্রব্যমূল্য আইন ১৯৫৬ সালের। এটিকে যুগোপযোগী করতে নতুন আইন করা হবে। অতি শিগগিরই জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের নিয়ে আইন পরিবর্তনের জন্য বসা হবে।

বর্তমানে বাজার মনিটরিং কেমন হচ্ছে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ইতোমধ্যে তেলের দাম ঠিক করে দেয়া হয়েছে। মোড়কে যাতে দাম ১৬৩ টাকা লেখা থাকে সেজন্য প্রতিটি তেল কোম্পানিতে পরিদর্শন করেছে ভোক্তা অধিকার। চালের দাম সহনীয় পর্যায়ে নামিয়ে আনা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com