1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা দেশের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয় বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য মোটরসাইকেল অর্থায়ন সুবিধা সম্প্রসারণে কমিউনিটি ব্যাংক ও রয়্যাল এনফিল্ড অংশীদারত্ব জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড এয়ার অ্যাস্ট্রার বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড পেল সহজ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন নিজস্ব প্রযুক্তিতে স্বয়ংক্রিয় ইনওয়ার্ড রেমিট্যান্স সেবা চালু করলো দ্য প্রিমিয়ার ব্যাংক বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন ৩০ ডিসেম্বর

সরকারি হজযাত্রীদের ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা

  • আপডেট : রবিবার, ৩ মার্চ, ২০২৪, ১০.২০ পিএম
  • ২৫৬ Time View

সরকারিভাবে ট্রেন ছাড়া সাধারণ হজ প্যাকেজে নিবন্ধনকারী হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার সময় খাবার বাবদ প্রয়োজনীয় অর্থ সঙ্গে নিতে হবে।

নতুন এই নির্দেশনা দিয়ে রোববার (৩ মার্চ) বিজ্ঞপ্তি জারি করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

এতে বলা হয়, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের গত ৭ ডিসেম্বরের স্মারক মোতাবেক সরকারিভাবে ট্রেন সুবিধা ছাড়া সাধারণ হজ প্যাকেজে হজযাত্রী নিবন্ধন অপশন বাতিল করে। শুধু ট্রেনসহ সাধারণ প্যাকেজে নিবন্ধন কার্যক্রম চলমান রেখেছিল। ২০২৪ সনের হজে সরকারি মাধ্যমে যেসব হজযাত্রী ট্রেন ছাড়া সাধারণ হজ প্যাকেজে নিবন্ধন করেছেন তাদের অবশিষ্ট ৮ হাজার ৫৫০ টাকা ধর্ম মন্ত্রণালয় হতে খাবার বাবদ ফেরতযোগ্য ৩৫ হাজার টাকা হতে কর্তন করা হবে।

এ কারণে ২০২৪ সালের হজে সরকারিভাবে ট্রেন ছাড়া সাধারণ হজ প্যাকেজে নিবন্ধনকারী হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার সময় খাবার বাবদ প্রয়োজনীয় টাকা সঙ্গে নিতে হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন (১৪৪৫ হিজরি সনের ৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে হজের নিবন্ধন সম্পন্ন হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com