শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ফরিদপুর -৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুলের সাথে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণীপেশার লোকজনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিল্লা নিমসার কাঁচাবাজারে টোলের নামে চাঁদাবাজি, যৌথ অভিযানে আটক-৯ প্রায় ২৬ লক্ষ টাকা মূল্যের ৮৬ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র‌্যাব-১ সংরক্ষিত নারী আসনে আলোচনায় কণ্ঠযোদ্ধা রোক্সার রহমান মাধবপুরে এমপি সৈয়দ ফয়সল মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন চুয়াডাঙ্গায় ইসলামী ছাত্রশিবিরের নতুন কমিটি ঘোষণা, সভাপতি সাগর ও সেক্রেটারি মাসুম হরিপুরে ২ দিনে ভ্রাম্যমান আদতে ৭৪ হাজার টাকা অর্থ দন্ড সামাজিক দায়বদ্ধতা ও পারিবারিক মর্যাদা রক্ষায় ইসলামী ব্যাংকের ব্যতিক্রমী সঞ্চয় স্কিম বাংলাদেশে টেকনোর ডাবল ধামাকা: ক্যামন ৫০ সিরিজ ও পোভা কার্ভ ২ ফাইভ-জি উন্মোচন নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেলেন মো. মোস্তাকুর রহমান

ভৈরবে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নামতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু

ইমন মাহমুদ লিটন
  • আপডেট : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ২২৮ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি কুমিল্লা জেলার মেঘনা থানার মানিকার চর দক্ষিণ পাড়ার মৃত বদি মিয়ার ছেলে আল আমিন। সে পেশায় একজন হকার পণ্য বিক্রেতা।

এ তথ্য নিশ্চিত করছেন ভৈরব রেলওয়ে থানা অফিসার ইনচার্জ আব্দুল আলীম।

শনিবার বিকাল সাড়ে ৫টায় ভৈরব রেলস্টেশনের ২ নং প্লাটফর্মে এ দুর্ঘটনা ঘটে।

পত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি ভৈরবে থামে না। তবে ট্রেনটি স্টেশন এলাকায় পৌঁছামাত্র ট্রেন থেকে লাফ দিয়ে  নামার চেষ্টা করলে  হঠাৎ সে পা পিছলে প্লাটফর্ম থেকে ট্রেনের মাঝখানে পড়ে যায় এবং ট্রেনে কাটা পড়ে। এতে ওই যাত্রীর কোমর ও পা থেঁতলে গিয়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে সে মৃত্যুবরণ করেন।

পরিবার সূত্রে জানা যায়, তিন বছর আগে ভৈরবে চন্ডিবের পুলতাকান্দা গ্রামের হেলাল উদ্দিনের কন্যা মুন্নীর সাথে আল আমিনের পারিবারিক ভাবে বিবাহ হয়। তাদের সংসারে সুআইফ নামে দুই বছরে পুত্র সন্তান রয়েছে। আল আমিন আজ শনিবার সকালে হকারদের কাছে বিক্রির জন্য মালামাল কিনতে ঢাকা যায়। ফেরার পথে সিলেটগামী কালনী ট্রেনে ভৈরব এসে পৌঁছামাত্র চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে দূর্ঘটনায় মৃত্যু হয়।

এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার থানা অফিসার ইনচার্জ আব্দুল আলীম বলেন, ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহতের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS