1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি আন্তর্জাতিক মানের আর্থিক প্রতিবেদন নিশ্চিত করতে ইউসিবির নতুন উদ্যোগ নড়াইলের পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় ১৬ দেশের অংশগ্রহণে ৩ সেপ্টেম্বর থেকে বসছে কসমেটিকস ঢাকা ২০২৬ চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংকের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক সম্মেলন ড. ফেরদৌস আহমদ কোরেশীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশে পাবজি মোবাইল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআর ই-স্পোর্টস ই-সেবায় ঝামেলা কমেনি, ইউনিয়ন-উপজেলায় নাগরিকদের ভোগান্তি জুলাইয়ে ১৮০ মিলিয়ন ডলার ঋণ, পরিশোধ ৪৫৩ মিলিয়ন ডলার এনবিআরের ৩৬ অতিরিক্ত কর কমিশনারকে বদলি

দেশের মোট ভোটার ১২ কোটি ১৮ লাখ

  • আপডেট : শনিবার, ২ মার্চ, ২০২৪, ৫.০৯ পিএম
  • ২৪৯ Time View

জাতীয় ভোটার দিবসে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বর্তমানে দেশের মোট ভোটার ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন।

শনিবার (২ মার্চ) নির্বাচন কমিশন সচিবালয়ে জাতীয় ভোটার দিবসের অনুষ্ঠানে এ সংখ্যা প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

তিনি জানান, দেশে বর্তমানে নারী ভোটার ৫ কোটি ৯৭ লাখ ৪ হাজার ৬৪১ জন এবং পুরুষ ভোটার ৬ কোটি ২১ লাখ ৪৪ হাজার ৫৮৭ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ৯৩২ জন। আগের তুলনায় ভোটার সংখ্যা বেড়েছে ২.২৬ শতাংশ। গত বছর মোট ভোটারের সংখ্যা ছিল ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন।

এর আগে ২১ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করে ইসি।

তখন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, খসড়া তালিকায় ১২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৪৫০ জন ভোটার রয়েছেন। নতুন তালিকায় ২০ লাখ ৮৬ হাজার ১৬১ জন ভোটার বেড়েছে বলে জানান তিনি।

অশোক কুমার দেবনাথ বলেন, উক্ত ভোটার তালিকা আইন অনুযায়ী প্রতিবছর ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়ে থাকে। তবে গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে পারেনি কমিশন। খসড়া তালিকা অনুযায়ী পুরুষ ভোটার ৬ কোটি ২০ লাখ ৯০ হাজার ১৩৭ জন। নারী ভোটার ৫ কোটি ৯৬ লাখ ৮৪ হাজার ৩৮৯ জন এবং হিজড়া ৯২৪ জন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com