1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
Title :
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির ৫৪তম সভা অনুষ্ঠিত দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি টাঙ্গাইলে হেরোইন পাঁচারের দায়ে একজনের যাবজ্জীবন Financial Statements (Q2) of BANGLADESH NATIONAL INSURANCE COMPANY LIMITED Financial Statements (Q2) of National Bank PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স নবীনগরে ১৫০ প্রধান শিক্ষক পদ শূন্য, সংকটে শিক্ষা ব্যবস্থা হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; মৃত্যু নিয়ে রহস্য, পলাতক স্বামী ও স্বজনরা এবি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিষেক অনুষ্ঠিত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭

পাবনায় ৬ প্রতিষ্ঠানে লাখ টাকা জরিমানা, ৩ হাসপাতাল সিলগালা

  • আপডেট : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪, ৫.৩৩ পিএম
  • ২৬৪ Time View

নিজস্ব প্রতিনিধি: পাবনায় তিন বেসরকারি হাসপাতাল সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ তিনটি প্রতিষ্ঠানকে এক লাখ ৭০ হাজার টাকা জরিমানাও করা হয়। এ তিন প্রতিষ্ঠান হলো কেয়ার ডায়াগনস্টিক সেন্টার এন্ড হসপিটাল, সেবা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এবং সততা ডেন্টাল কেয়ার।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দিনভর এসব প্রতিষ্ঠানে জেলা সিভিল সার্জন, ভোক্তা অধিকার এবং র‌্যাব যৌথ অভিযান চালায়। যৌথ আভিযানিক টিম ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে এ তিনটি প্রতিষ্ঠানহ জেলার ৬টি প্রতিষ্ঠানকে দুই লাখ ত্রিশ হাজার টাকা জরিমানা করেছে।

জানা যায়, মঙ্গলবার সকাল দশটা থেকে দিনব্যাপী পাবনা জেলা শহর ও বিভিন্ন উপজেলা সদরে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করে। এসময় তিনটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় খাবার হোটেল, মিষ্টির দোকান, বেকারী ও হোটেল ব্যবসায়ীরা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রি করছে। অন্যদিকে বিভিন্ন ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারে অনিয়ম-অব্যবস্থাপনাসহ মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করে আসছে।

মঙ্গলবার এমন তথ্যের ভিত্তিতে অভিযানে নামে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর পাবনা কার্যালয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন করায় পাবনা সদরের নাজিরপুর এলাকার রতন ফুড প্রোডাক্টসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া সুজানগর পৌর সদরের কেয়ার ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাসপাতালকে মেয়াদহীন রিএজেন্ট, ছাত্রীদের নার্স হিসাবে ইসিজির মতো জরুরী কাজে ব্যবহার করা এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখায় ২০ হাজার টাকা। অন্যদিকে হাসপাতালের অবস্থা ভোক্তাদের জীবনহানিকর হওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সেইসঙ্গে মেয়াদ উত্তীর্ণ ওষুধ পুড়িয়ে নষ্ট করা হয়।

সাঁথিয়া উপজেলার কাশিনাথপুরে মেসার্স সেবা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে অপারেশন থিয়েটারের অব্যবস্থাপনা এবং সেবা গ্রহীতার জীবন বিপন্নকারী কাজ করার অপরাধে প্রতিষ্ঠানের মালিক ডা. পাভেল রানাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং প্রতিষ্ঠানের অপারেশন থিয়েটার ও ল্যাব সিলগালা করা হয়।

একই এলাকার মেসার্স সততা ডেন্টাল কেয়ারে ভুয়া ডাক্তারী করায় ৫০ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। এছাড়া প্রতিশ্রুত সেবা যথাযথভাবে সংরক্ষণ না করায় মেসার্স লামিয়া মেডিকেল হলকে ৫ হাজার টাকা ও মেসার্স পাইকারী ফার্মেসী এন্ড সার্জিক্যালকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সিলগালা করা কেয়ার ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাসপাতাল, মেসার্স সততা ডেন্টাল কেয়ার ও মেসার্স সেবা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার নামক প্রতিষ্ঠানকে আগামী সাত কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।

অভিযানে পাবনার সিভিল সার্জন ডা. শহিদুল্লাহ দেওয়ান, জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি, র‌্যাব-১২ পাবনার স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মনোয়ার হোসেন, সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুজয় সাহা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com