1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

বিটকয়েনের দাম বেড়েছে ১৬,১৬৫ ডলার

  • আপডেট : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪, ৫.১২ পিএম
  • ৩৪৮ Time View

বিশ্বের বড় প্রতিষ্ঠানগুলোর ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগে আগ্রহ বেড়েছে। এর ফলে গত এক মাসে বিটকয়েনের দাম বেড়েছে ১৬ হাজার ১৬৫ ডলার বা ৩৮ দশমিক ৪৭ শতাংশ।

কয়েনবেস সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি মাসের শেষের দিকে প্রতিটি বিটকয়েনের দাম ছিলো ৪২ হাজার ডলারের কাছাকাছি। আজ দাম বেড়ে ৫৮ হাজার ডলার ছাড়িয়েছে। অর্থাৎ এই এক মাসের ব্যবধানে বিটকয়েনের দাম বেড়েছে ১৬ হাজার ১৬৫ ডলার বা ৩৮ দশমিক ৪৭ শতাংশ।

বিটকয়েনের এই দাম ২০২১ সালের পর সর্বোচ্চ ৫৮ হাজার ডলার হয়েছে বুধবার (২৮ ফেব্রুয়ারি)। অপরদিকে প্রতিদ্বন্দ্বী ইথেরিয়ামের দাম গত এক মাসে ৯৯০ ডলার বা ৪৩ দশমিক ৬৭ শতাংশ বেড়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ক্রিপ্টো বিনিয়োগকারী এবং সফটওয়্যার প্রতিষ্ঠান মাইক্রোস্ট্র্যাটেজি ১৫৫ মিলিয়ন ডলারে ৩০০০ বিটকয়েন কিনেছে, যার ফলে এর দাম বেড়েছে।

ডিজিটাল সম্পদ বাজার নির্মাতা কেরক-এর এশিয়া অঞ্চলের অংশীদারিত্বের প্রধান জাস্টিন ডি’এনেথান বলেছেন, বাজারে এখন ক্রিপ্টোকারেন্সির প্রচুর সরবরাহ রয়েছে। কিন্তু এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডের (ইটিএফ) চাহিদা অসীম মনে হচ্ছে।

এই ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে বাজারে সরবরাহ এবং চাহিদার মধ্যে সামঞ্জস্যতা রেখে বাজারে বিটকয়েনের পরিমাণ কমিয়ে আনার জন্য একটি পরিকল্পনা করা হয়েছে। আগামী এপ্রিলের মধ্যে এর পরিমাণ প্রায় অর্ধেকে নামিয়ে আনার পদক্ষেপ নেয়া হয়েছে।

গত ১০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ইটিএফের মাধ্যমে বিটকয়েনে বিনিয়োগের অনুমোদন দেয়। ফলে বিনিয়োগকারীরা এখন থেকে প্রথাগত বিনিয়োগ মাধ্যমে বিটকয়েনে বিনিয়োগ করতে পারবেন।

ইটিএফ এক ধরনের বিনিয়োগ, যা সহজেই স্টক মার্কেটে লেনদেন করা যায়। একটি নির্দিষ্ট স্টক, পণ্য বা সিকিউরিটিসের সরাসরি মালিকানার পরিবর্তে বিনিয়োগকারীরা ইটিএফ কিনতে এবং ধরে রাখতে পারেন। যা আবার সম্পদমূল্যের গতিবিধি পর্যবেক্ষণ করে। ইটিএফ বিটকয়েনের দাম পর্যবেক্ষণ করবে, এতে যারা বিটকয়েনের দাম সম্পর্কে অনুমান করতে চায়, তারা বিটকয়েনের মালিকানা ছাড়াই তা করতে পারে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com