1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
Title :
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (TOAB)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ বিদেশি ঋণ পরিশোধে নতুন রেকর্ড, এক বছরে ৪৪৯ কোটি ৪০ লাখ ডলার জুলাইয়ে দেশে এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৪২৩, প্রাণ গেল আরও দুজনের সন্ধ্যার পর ‘সিটিং সার্ভিসের নামে অতিরিক্ত ভাড়া নৈরাজ্য বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন মোস্তানছিরুল হক চৌধুরী জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড স্টিলস সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস বিক্রয় ও মুনাফায় বিশেষ অবদানের স্বীকৃতিতে কর্মকর্তাদের পুরস্কৃত করলো ওয়ালটন

বিএটিবিসির ফ্লোর প্রাইস উঠছে সোমবার

  • আপডেট : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪, ১০.৫৭ এএম
  • ৫১৮ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (BATBC) কোম্পানিটির নগদ লভ্যাংশের রেকর্ড ভেটের জন্যে স্পট মার্কেটে লেনদেন হবে।

কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ার হোল্ডারদের ১০০ শতাংশ নগদ লভ্যাংশ দিবে।

কোম্পানিটি জানিয়েছে যে, আজ বুধবার (২৮শে ফেব্রুয়ারি) স্পটে মার্কেটে লেনদেন শুরু হবে। চলবে বৃহস্পতিবার (২৯ শে ফেব্রুয়ারি) পর্যন্ত। আগামী রবিবার (৩রা মার্চ) কোম্পানিটির রেকর্ড ডেট। রেকর্ড ডেটের দিন (৩রা মার্চ) কোম্পানিটির লেনদেন বন্ধ থাকবে।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) গত (৬ই ফেব্রুয়ারি) নির্দেশনা মোতাবেক বিএটিবিসি, গ্রামীণফোন এবং রবি আজিয়াটার শেয়ারের উপর থেকে তাদের পরবর্তী রেকর্ড তারিখের পরদিন থেকে ফ্লোর উঠে যাবে।

সেই নির্দেশনা মোতাবেক ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের ফ্লোর তারিখ জানা গেল। আগামী ৩ মার্চ কোম্পানিটির রেকর্ড তারিখ। রেকর্ড পরবর্তী প্রথম কার্যদিবস (৪ঠা মার্চ), অতএব বিএসইসির গত (৬ই ফেব্রুয়ারি) নির্দেশনা মোতাবেক বিএটিবিসি কোম্পানিটির ৪ঠা মার্চ সোমবার থেকে শেয়ারে ফ্লোর প্রাইস থাকবে না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com