শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ফরিদপুর -৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুলের সাথে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণীপেশার লোকজনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিল্লা নিমসার কাঁচাবাজারে টোলের নামে চাঁদাবাজি, যৌথ অভিযানে আটক-৯ প্রায় ২৬ লক্ষ টাকা মূল্যের ৮৬ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র‌্যাব-১ সংরক্ষিত নারী আসনে আলোচনায় কণ্ঠযোদ্ধা রোক্সার রহমান মাধবপুরে এমপি সৈয়দ ফয়সল মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন চুয়াডাঙ্গায় ইসলামী ছাত্রশিবিরের নতুন কমিটি ঘোষণা, সভাপতি সাগর ও সেক্রেটারি মাসুম হরিপুরে ২ দিনে ভ্রাম্যমান আদতে ৭৪ হাজার টাকা অর্থ দন্ড সামাজিক দায়বদ্ধতা ও পারিবারিক মর্যাদা রক্ষায় ইসলামী ব্যাংকের ব্যতিক্রমী সঞ্চয় স্কিম বাংলাদেশে টেকনোর ডাবল ধামাকা: ক্যামন ৫০ সিরিজ ও পোভা কার্ভ ২ ফাইভ-জি উন্মোচন নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেলেন মো. মোস্তাকুর রহমান

ভৈরবে মেঘনা নদী থেকে ভাসমান মরদেহ উদ্ধার

ইমন মাহমুদ লিটন 
  • আপডেট : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৮১ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ভৈরবের মেঘনায় ভাসমান অজ্ঞাত পরিচয়ে মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। যার আনুমানিক বয়স ৬৫ বছর। অজ্ঞাত পরিচয়ে  মরদেহের পরনে ছিলো শার্ট ও লুঙ্গি ।   

আজ সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শহরের কালিপুর পাওয়ার প্ল্যান্ট সংলগ্ন মেঘনা নদী থেকে ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। 

জানা যায়, সোমবার বিকেলে শহরের কালিপুর পাওয়ার প্ল্যান্ট সংলগ্ন মেঘনা নদীতে ভাসমান একজনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ থানায় নিয়ে যায়।

কালিপুর গ্রামের বাসিন্দা সুমন মিয়া বলেন, বাচ্চারা নদীর পাশে ভিঁড় করছে সেটি দেখে দৌড়ে এসে জিঙ্গাসা করলাম এখানে এত মানুষ কেন তারা বলে নদীতে একজন লোকের মরদেহ পানিতে ভাসছে। পরে তাদের কথা শুনে বিশ্বাস হয়নি পরে একজনকে পানিতে নামিয়ে দেখে আসতে বলি তখন গিয়ে দেখে আসলো পানিতে একজন মানুষের লাশ নদীতে ভাসছে । 

এ বিষয়ে ভৈরব নৌ-পুলিশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মনিরুজ্জামান জানান, নদীতে ভাসমান একজনের মরদেহ দেখতে পেয়ে গ্রামবাসী পুলিশকে খবর দিলে ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়। তবে মরদেহের পরিচয় সনাক্ত করা যায়নি। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS