1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
Title :
কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১৬ কুমিল্লায় এক রাতে কিশোর গ্যাং সন্দেহে আটক-৬২৪ গোলাপগঞ্জ ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজে বহিরাগতদের হামলা নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক ঢাকার মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন টাঙ্গাইলে কামারপাড়া ব্রিজ যেন এক অন্তহীন দুর্ভোগের নাম প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা

পাবনায় বিদেশী অস্ত্রসহ ৫ যুবক গ্রেফতার

  • আপডেট : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪, ৬.২৬ পিএম
  • ২৮৫ Time View

নিজস্ব প্রতিনিধি: পাবনা শহরে অভিযান চালিয়ে ৫ যুবককে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশী রিভলবার, গুলিসহ বেশকিছু ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন আলী।

এর আগে রোববার (২৫ ফেব্রুয়ারি) রাতে শহরের দক্ষিণ রামচন্দ্রপুরের বাংলাবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- পাবনা পৌর সদরের দিলালপুর কফিলউদ্দিন পাড়া মহল্লার ইমরান হোসেনের ছেলে আফনান আহমেদ আবির (২০), শালগাড়িয়া শাপলা প্লাস্টিক গলি মহল্লার নুরুজ্জামানের ছেলে ইসতিয়াক জামান নূর (২০), দক্ষিণ রামচন্দ্রপুর পলিথিন রোড মহল্লার মনিরুজ্জামান মনিরের ছেলে মিজানুর রহমান নাঈম (২০), একই এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে আবু হুরায়রা জনি (২০) এবং শান্তিনগর মহল্লার মৃত আমিরুল ইসলামের ছেলে রাফসান আবির (২৪)।

ওসি রওশন আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাবাজার পলেথিন মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে একটি বিদেশী রিভলবার, দুই রাউন্ড গুলি, হাত কুড়াল, দুইটা টিপ চাকু জব্দ করা হয়।

ওসি আরও জানান, গ্রেফতারকৃতদের মধ্যে অধিকাংশ একাধিক মামলার আসামী। তারা শহরে প্রায় সময়ই বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড সংঘটিত করে থাকে। এ ঘটনায় মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com