1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি আন্তর্জাতিক মানের আর্থিক প্রতিবেদন নিশ্চিত করতে ইউসিবির নতুন উদ্যোগ নড়াইলের পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় ১৬ দেশের অংশগ্রহণে ৩ সেপ্টেম্বর থেকে বসছে কসমেটিকস ঢাকা ২০২৬ চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংকের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক সম্মেলন ড. ফেরদৌস আহমদ কোরেশীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশে পাবজি মোবাইল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআর ই-স্পোর্টস ই-সেবায় ঝামেলা কমেনি, ইউনিয়ন-উপজেলায় নাগরিকদের ভোগান্তি জুলাইয়ে ১৮০ মিলিয়ন ডলার ঋণ, পরিশোধ ৪৫৩ মিলিয়ন ডলার এনবিআরের ৩৬ অতিরিক্ত কর কমিশনারকে বদলি

সপ্তাহজুড়ে নেই বৃষ্টির শঙ্কা

  • আপডেট : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪, ১২.০১ এএম
  • ১৪২ Time View

গত কয়েকদিন রাজধানী ঢাকাসহ দেশের কিছু কিছু জায়গায় বৃষ্টি হয়েছে। বেড়ে যাওয়া তাপমাত্রাও কিছুটা কমে আসে। মাঝে মধ্যে সূর্য উঁকি দিলেও বেশিরভাগ সময় আকাশ মেঘলা থাকছে। বসন্তের হিমেল বাতাসে রাত থেকে সকাল পর্যন্ত এখনও ঠান্ডা অনুভূত হচ্ছে। তবে বৃষ্টির আশঙ্কা কেটে গেছে। ফলে আবারও তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী- সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৩১ মিলিমিটার। এছাড়া অন্য জায়গায় ১০ মিলিমিটারের নিচে বৃষ্টি রেকর্ড হয়েছে।  

রোববার (২৫ ফেব্রুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে কক্সবাজারে ৩১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকার সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে যথাক্রমে ১৯ দশমিক ৪ ডিগ্রি ও ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস।

শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে কুমিল্লায় ৩১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকার সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে যথাক্রমে ১৮ দশমিক ৪ ডিগ্রি ও ২৯ ডিগ্রি সেলসিয়াস।

রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে- পশ্চিম লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সপ্তাহজুড়ে কোনো কুয়াশার পড়ার আশঙ্কা নেই।

এদিকে বৃষ্টির আশঙ্কাও কেটে গেছে। প্রথম দিনে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি বাড়বে আর দিনের অপরিবর্তিত থাকবে।

দ্বিতীয় দিনেও আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও কিছুটা কমবে রাতের।

তৃতীয় দিনেও আকাশের অবস্থা একই থাকছে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকছে।

এদিকে বর্ধিত পাঁচ দিনে আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com