সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় পর্যালোচনা সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ শুরু, মার্সেল পণ্য কিনে ১০ লাখ টাকা পাওয়ার সুযোগ ট্রাস্ট ব্যাংক পিএলসি ও এসএমই ফাউন্ডেশনের মধ্যে রিভলভিং ক্রেডিট ফান্ড বাস্তবায়নে চুক্তি স্বাক্ষর রবি এলিট গ্রাহকদের জন্য সহজে আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় দেবার লক্ষে চিকিৎসা ইন্টারন্যাশনাল-এর সাথে রবির চুক্তি স্বাক্ষর পীর হত্যাসহ চলমান মব বন্ধের দাবিতে প্রদীপ প্রজ্জলন ও কালো পতাকা প্রদর্শন দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নোয়াখালীতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত মাদানী এভিনিউতে বিওয়াইডি -এর নতুন শোরুম উদ্বোধন: বাংলাদেশে নিউ এনার্জি ভেহিকল সম্প্রসারণে আরেকটি পদক্ষেপ ‎সুন্দরবন ও উপকূলীয় এলাকায় নিরাপত্তা নিশ্চিতে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান ‎ সুনামগঞ্জ বেসরকারি ক্লিনিক উদ্বোধনে সিভিল সার্জন, পক্ষপাত্বিতের আভাস।

২ সন্তানকে ‘হত্যার পর মায়ের আত্মহত্যা’

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৭৫ Time View

মুন্সীগঞ্জের সিরাজদিখানে দুই শিশু সন্তানকে ‘খাবারের সঙ্গে বিষ মিশিয়ে হত্যার পর মা সালমা বেগম (৩৩) গলায় ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা’ করেছেন। শনিবার (২৪ ফেব্রুয়ারি) উত্তর ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শিশুদের বাবা অলি মিয়া সৌদি প্রবাসী। প্রায় ৭ বছর আগে সৌদি যাওয়ার সময় বিভিন্ন এনজিও থেকে ঋণ করেন। সেই ঋণের টাকা পরিশোধ করতে না পারায় বিপাকে পড়েন স্ত্রী সালমা।

সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান রিফাত জানান, ঋণের টাকা পরিশোধ করতে না পারায় দেনাদারদের চাপ সহ্য করতে না পেরে এই ঘটনা ঘটায় বলে প্রাথমিক ধারণা।

তিনি বলেন, রাতের খাবারের সঙ্গে বিষ মিলিয়ে কন্যা সায়মুনা আক্তার (৯) ও ছেলে তাওহীদকে (৭) হত্যার পরই সালমা গলায় ফাঁস নেয়। ঘর থেকে বিষের বোতল উদ্ধার করা হয়েছে।

স্বজনরা জানান, ছেলে তাওহীদের জন্ম হওয়ার আগেই তার বাবা অলি মিয়া ঋণ করে সৌদি আরবে যান। এরপর আর দেশে ফিরতে পারেননি। ঋণ পরিশোধ করতে না পারায় দেশে থাকা তার স্ত্রী বিপাকে পড়েন। এজন্যই এই ঘটনা ঘটে থাকতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS