1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

ভৈরবে জমি নিয়ে দ্বন্দ্বে দফায় দফায় সংঘর্ষে দুই গ্রুপের আহত ৩০

  • আপডেট : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪, ১১.২০ এএম
  • ২৮৮ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে জমি নিয়ে বিরোধের জেরে দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ধাওয়া পাল্টা-ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। ২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে একই ঘটনায় সংঘর্ষ সুত্রপাত হয়। খবর পেয়ে ভৈরব থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতথ্য নিশ্চিত করেন ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম।

 সকালের ঘটনায় আহতদের মধ্যে ভবানীপুরের উসমান মিয়া, সাব্বির মিয়া, মাফুজ মিয়া, মুমেন মিয়া, রাজু মিয়া, সুজন মিয়া, সাগর মিয়া, পারভেজ মিয়া, জামাল মিয়া ও রাজিবুল ইসলামসহ ১১ জন সকাল সাড়ে নয়টায় ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। এছাড়াও রাতের ঘটনায় তেয়ারীরচর গ্রামের সজিব মিয়া সুলায়মান মিয়া, মুছা মিয়া, আশাদ মিয়া ও ইব্রাহিম মিয়া চিকিৎসা নেন। 

এ ঘটনায় চিকিৎসা নেয়া আহত উভয় পক্ষের ১৬ জনের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এছাড়া বাকিরা পুলিশি ঝামেলা এড়াতে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নেয়।

স্থানীয়রা জানান, শ্রীনগর ইউনিয়নের ভবানীপুরের মাসুম মিয়া ও হুমায়ুন কবিরের সঙ্গে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। একমাস আগে জমি নিয়ে দ্বন্দ্বে মাসুম মিয়ার লোকজন হুমায়ুন কবিরকে পিটিয়ে আহত করে। এরই জেরে বৃহস্পতিবার সন্ধ্যার পর হুমায়ুন কবিরের লোকজন মাসুম মিয়ার সমর্থকদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে উভয়পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আবারো আজ সকালে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। ঘন্টাব্যাপি সংঘর্ষ চলে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যে কোন মুহূর্তে আবারো সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। 

এ বিষয়ে শ্রীনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুনূর রশিদ জানান, মাসুম ও হুমায়ুনের মধ্যে জমি নিয়ে মারামারি হয়। ২৪ ফেব্রুয়ারি স্থানীয় নেতৃবৃন্দ নিয়ে মিমাংসা করা কথা ছিল। কিন্তু উভয় পক্ষের আন্তরিকতার অভাবে সংঘর্ষের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, দু’দফায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com