1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৭ মে ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
Title :
মার্সেল ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন টাঙ্গাইলের হাবিবুর হবিগঞ্জ ঢাকা-সিলেট মহাসড়ক আড়াই ঘণ্টা অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা রাঙ্গামাটিতে অনলাইন বাস টার্মিনাল ও সিএনজি থ্রি হুইলারের ডিজিটাল ডাটাবেস উদ্বোধন নবীনগরে মাদ্রাসায় ছাত্রের মায়ের সাথে অনৈতিক কাজের সময় উত্তেজিত জনতার হাতে আটক শিক্ষক শিশুদের পড়ালেখার পাশাপাশি খেলাধূলার কোনো বিকল্প নেই- এমপি জাহাঙ্গীর শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে পরিবারকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে- এমপি মঞ্জু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৭তম বোর্ড সভা অনুষ্ঠিত রবি আজিয়াটা পিএলসির শিরোপা জয়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হলো অ্যাক্সেনটেক প্রেজেন্টস এফআইসিসিআই ফুটবল টুর্নামেন্ট ২০২৬ নবীনগরে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতার মৃত্যু, সর্ব স্তরের শোক গাইবান্ধায় দৈনিক আইন বার্তা পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

দেশ থেকে ৪৩ হাজার জনবল নেবে দক্ষিণ কোরিয়া

  • আপডেট : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪, ১১.২৫ পিএম
  • ১৯৯ Time View

বাংলাদেশ থেকে সরকারিভাবে দক্ষ শ্রমিক নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে দক্ষিণ কোরিয়া। যার অংশ হিসেবে দেশটির শিল্প খাতে জনবল নেওয়ার জন্য কোরীয় ভাষায় পরীক্ষায় অংশগ্রহণে নিবন্ধন প্রক্রিয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)।

গত বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বোয়েসেল।

বিজ্ঞপ্তিতে নিবন্ধন সম্পর্কে বলা হয়েছে, এইচআরডি কোরিয়ার চাহিদা মোতাবেক মোট ৪৩,০৫২ (তেতাল্লিশ হাজার বায়ান্ন) প্রার্থী কোরিয়ান ভাষা পরীক্ষায় দুই ধাপে অংশগ্রহণের সুযোগ পাবেন।

কোরিয়ান ভাষা পারদর্শীদের বিশেষ পদ্ধতিতে, আগে আসলে আগে পাবেন ভিন্তিতে ৩০,৬৫২ জন (উৎপাদন শিল্প-১৭৪৬০, মৎস্য-৭৭৬০ ও কন্সট্রাকশন-৪২৬৮ এবং জাহাজ নির্মাণ-১১৬৪) এবং লটারি পদ্ধতিতে ১২,৪০০ জন (উৎপাদন শিল্প)। যেকোনো একটি ধাপে আবেদনের সুযোগ পাবেন প্রার্থীরা। যদি কেউ দুই ধাপে আবেদন করেন, তাহলে তার নিবন্ধন বাতিল হবে।

আবেদনের যোগ্যতা: প্রার্থীকে কোরিয়ান ভাষা পড়া, লেখা ও বোঝার পারদর্শিতা থাকতে হবে; শিক্ষাগত যোগ্যতা এসএসসি/সমমান; বয়সসীমা ১৮ থেকে ৩৯ বছর (জন্ম তারিখ ফেব্রুয়ারি ২০, ১৯৮৫ হতে ফেব্রুয়ারি ২০, ২০০৬ এর মধ্যে হতে হবে); পাসপোর্টের মেয়াদ ২০ ফেব্রুয়ারি, ২০২৪ পর্যন্ত হালনাগাদ থাকা সাপেক্ষে; পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে নাম ও জন্ম তারিখ এবং ছবির মিল থাকতে হবে। 3D (Dirty, Difficult and Dangerous) কাজ করার আগ্রহ থাকতে হবে; উৎপাদন শিল্প, জাহাজ নির্মাণ, কনস্ট্রাকশন ও মৎস্য খাতে প্রশিক্ষণসহ বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে; কালার ব্লাইন্ডনেস বা রং বোঝার সক্ষমতার সমস্যা মুক্ত হতে হবে; পোশাক-পরিচ্ছদ, আচার-আচরণ ও কথোপকথনে মার্জিত হতে হবে।

এছাড়া মাদকাসক্ত/সিফিলিস শনাক্ত ব্যক্তি, ফৌজদারি অপরাধে জেল বা অন্য কোনো শাস্তিপ্রাপ্ত ব্যক্তি, দক্ষিণ কোরিয়ায় অবৈধভাবে অবস্থানকারী কেউ এবং দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আছে এমন ব্যক্তি অযোগ্য বলে বিবেচিত হবেন।

আবেদনের সময়সীমা: প্রার্থীরা ২০ ফেব্রুয়ারি, থেকে শুরু করে ২১ ফেব্রুয়ারি, ২০২৪ ইং বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন। লটারির মাধ্যমে নির্বাচিত প্রার্থীদের ফল প্রকাশ করা হবে আগামী ৭ মার্চ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com