1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

বদলে গেল বিপিএলের প্লে-অফের সূচি

  • আপডেট : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪, ১০.১৬ পিএম
  • ২৮৭ Time View

বিপিএলের শেষ মুহূর্তে এসে পরিবর্তন এসেছে সূচিতে। বদলে গেছে দুটি কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচের তারিখ।

বিপিএলের আগের সূচি অনুযায়ী, ২৫ ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার। সূচি পরিবর্তিত হয়ে ২৫ ফেব্রুয়ারির ম্যাচ দুইটি অনুষ্ঠিত হবে ২৬ ফেব্রুয়ারি। পরের দিনকে রাখা হয়েছে রিজার্ভ ডে হিসেবে।

আর নতুন সূচি অনুযায়ী ২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ারের ম্যাচটি একদিন পিছিয়ে ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সূচিতে পরিবর্তন আসলেও ভেন্যুতে কোনো পরিবর্তন আসেনি। সব ম্যাচই হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

সাত দলের বিপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দল মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারে। এই ম্যাচের পরাজিত দল খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ার। সেখানে তাদের প্রতিপক্ষ এলিমিনেটর ম্যাচে জয়ী দল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com