1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
Title :
কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১৬ কুমিল্লায় এক রাতে কিশোর গ্যাং সন্দেহে আটক-৬২৪ গোলাপগঞ্জ ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজে বহিরাগতদের হামলা নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক ঢাকার মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন টাঙ্গাইলে কামারপাড়া ব্রিজ যেন এক অন্তহীন দুর্ভোগের নাম প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা

পাবনায় লাউ গাছের সঙ্গে এ কেমন শত্রুতা

  • আপডেট : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪, ১০.১০ পিএম
  • ৩২৩ Time View

নিজস্ব প্রতিবেদক: পাবনার আতাইকুলা উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে বাণিজ্যিকভিত্তিতে চাষ করা এক কৃষকের এক বিঘা জমির লাউ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে দিশেহারা হয়ে পড়েছে কৃষক পরিবার।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে আতাইকুলা থানার সাদুল্লাপুর ইউনিয়নের দুবলিয়া রেলওয়ে স্টেশন এলাকার কৃষক রাশেদ খানের জমিতে এ ঘটনা ঘটেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সংসারে স্বচ্ছলতা আনতে রেলওয়ের পতিত এক বিঘা জমিতে অনেক স্বপ্ন নিয়ে কয়েক মাস আগে বাণিজ্যিকভাবে লাউয়ের চারা রোপণ করেন কৃষক রাশেদ। অনেক পরিশ্রম করে গাছগুলোকে লাউ ধরার উপযোগী করেন তিনি। প্রতিদিনের ন্যায় রোববার (১৮ ফেব্রুয়ারি) সকালে লাউক্ষেতে লাউ সংগ্রহ করতে যান তিনি। সেখানে গিয়ে দেখেন সবগুলো লাউ গাছের গোড়া কাটা রয়েছে। এ সময় তিনি থানা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

ভুক্তভোগী কৃষক রাশেদ খান বলেন, ‘আমার সব স্বপ্ন ভেঙে গেছে। পুরো নিঃস্ব হয়ে গেলাম।’ যারা এ কাজ করেছে তাদের শাস্তি দাবী করেন তিনি।

তিনি আরও বলেন, প্রতিদিন ক্ষেত থেকে ৩০-৪০টি লাউ সংগ্রহ করে বাজারে বিক্রি করতেন। গাছগুলোতে এখনো শত শত লাউ ধরে আছে। গাছের সঙ্গে এভাবে কেউ শত্রুতা করতে পারে, তা না দেখলে বিশ্বাস হবে না। থানায় লিখিত অভিযোগ দেয়া হবে।

এলাকার কৃষক ইকবাল হোসেন বলেন, রেলওয়ের পতিত জমিতে রাশেদ বিভিন্ন সবজি আবাদ করে আসছে। কয়েকমাস আগে জমিতে লাউয়ের চারা রোপণ করা হয়। এখন জমিতে শত শত লাউ ধরে আছে। এখানের সবজি এলাকার সাধারণ মানুষের চাহিদা মিটিয়ে থাকে। এখন সব শেষ। দোষীদের শাস্তি হওয়া দরকার।  

সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম মোল্লা বলেন, ‘ঘটনা জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছি।’ ন্যক্কারজনক ঘটনার নিন্দা জানিয়ে থানা পুলিশকে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান তিনি।  

আতাইকুলা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com