ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে শ্রীনগর ইউনিয়নের জাফরনগর গ্রামের জোয়ানাশাহী হাওর বাজারে আগুনের ঘটনা ঘটেছে । শনিবার দিবাগত রাত আড়াইটার সময় এ আগুনের ঘটনা ঘঠে । এতে করে চারটি দোকান ও একটি গ্যারেজ একেবারে পুড়ে ছাই হয়ে যায়।
প্রত্যক্ষদোষী ও স্থানীয়রা জানান, শনিবার দিবাগত রাত আড়াইটা দিকে হঠাৎ করে আগুনের সূত্রপাত ঘটে। পরে এই আগুন পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। এসময় এলাকাবাসী।
ফায়ারসার্ভিস কে খবর দিলে ঘটনাস্থলে ফায়ারসার্ভিস না আসায় পরে স্থানীয়রা কয়েক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এর মধ্যে আগুনে প্রায় চারটি দোকান ও একটি গ্যারেজ পুড়ে যায়। এতে অর্ধকোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

ভিটমালিক তোফাজ্জল হোসেন জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে অটোক্সিার গ্যারেজ থেকে আগুনের সূত্রপাতটি হয়ে থাকতে পারে। আমার মার্কেটের চারটি দোকান ও একটি গ্যারেজ একেবারে পুড়ে যায়। আগুনে আমার ২৫- ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।