শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
বিশেষ অভিযানে ২১লক্ষ ২১হাজার টাকা মূল্যের ৭০কেজি ৭০০গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির নগদ ৩,৭০,৫০০/টাকা সহ ০২জন মাদক সম্রাটকে গ্রেফতার করেছে র‌্যাব-১ রাঙ্গামাটির বরকল উপজেলা জামাতের সেক্রেটারির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা ইতালি পাঠানোর নামে লিবিয়ায় জিম্মি ও ২২ লক্ষ টাকা আত্মসাৎ সুনামগঞ্জে মানব পাচার ট্রাইব্যুনালে মামলা কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাজাসহ আটক-২ বরিশালে বাসায় ডেকে প্রেমিকাকে হত্যা, পলাতক অভিযুক্ত যুবক ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়! সেমস-গ্লোবালের আয়োজনে আইসিসিবিতে চলছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী আইএফআইসি ব্যাংকের একযোগে ৮টি এটিএম বুথ-এর উদ্বোধন বাস ভাড়া নির্ধারণে মালিকদের কাছে নতিস্বীকার না করায় যাত্রী কল্যাণ সমিতির অভিনন্দন

ভৈরবে হাইওয়ে পুলিশ সপ্তাহ উপলক্ষে কর্মশালা, সচেতনামূলক লিফলেট ও ফুল বিতরণ

ইমন মাহমুদ লিটন 
  • আপডেট : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৭২ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: “সুশৃঙ্খল সুরক্ষিত মহাসড়ক” এই স্লোগানকে সামনে রেখে সাত দিনব্যাপী ‘হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ’ উপলক্ষে কিশোরগঞ্জের ভৈরবে হাইওয়ে পুলিশের আয়োজনে ট্রাফিক আইন বিষয়ক কর্মশালা, র‍্যালি, শ্রমিক ও চালকদের মাঝে সচেতনামূলক লিফলেট বিতরণ ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের কমলপুর উপজেলা মাইক্রোবাস মালিক চালক শ্রমীকলীগ কার্যালয়ে এই কর্মশালার আয়োজন করা হয়।

মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি মো. আজিজুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজু মিয়া। 

এসময় বক্তারা বলেন, মহাসড়কে নিষিদ্ধ যান বেড়ে গিয়েছে। এসব নিষিদ্ধযানের অবাধে ও অনিয়ন্ত্রিত চলাচলের কারণে ঘটছে দুর্ঘটনা। অদক্ষ থ্রি হুইলা চলাচল বন্ধ না করতে পারলে দিন দিন বাড়বে দুর্ঘটনা।

এ সময় ভৈরব হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজু মিয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যেতে মহাসড়কে ব্যাপক উন্নয়ন করছেন। সাধারণ মানুষসহ চালকদের সড়ক ও মহাসড়কে নির্বিঘ্নে চলাচলের স্বার্থে এ উন্নয়নের ধারা অব্যহত রয়েছে। ট্রাফিক আইন মেনে চলতে আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে সেবা ও উন্নয়নে হাইওয়ে পুলিশ সর্বদা সচেষ্ট রয়েছে। তিনি আরো বলেন, মহাসড়কে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া পুলিশ সপ্তাহ উপলক্ষে ভৈরব হাইওয়ে পুলিশ বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের নিয়ে সচেতনতামূলক কর্মশালাও করছে।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন, মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আওয়াল চৌধুরীর সিনিয়র সহ-সভাপতি আরমান মিয়া, মাইক্রোবাস চালক শ্রমীক লীগ সভাপতি উবায়দুল্লাহ সরকার রাহাদসহ ট্রাফিক পুলিশের কর্মচারি কর্মকর্তা ও মাইক্রবাস চালক শ্রমিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS