1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
Title :
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির ৫৪তম সভা অনুষ্ঠিত দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি টাঙ্গাইলে হেরোইন পাঁচারের দায়ে একজনের যাবজ্জীবন Financial Statements (Q2) of BANGLADESH NATIONAL INSURANCE COMPANY LIMITED Financial Statements (Q2) of National Bank PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স নবীনগরে ১৫০ প্রধান শিক্ষক পদ শূন্য, সংকটে শিক্ষা ব্যবস্থা হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; মৃত্যু নিয়ে রহস্য, পলাতক স্বামী ও স্বজনরা এবি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিষেক অনুষ্ঠিত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিকের মৃত্যু

  • আপডেট : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪, ১১.৪৮ এএম
  • ২৩৮ Time View

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় এক সাংবাদিক নিহত হয়েছেন। নিহতের নাম মনজুরুল ইসলাম। বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে তার দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিন রাত সাড়ে ১০ টা থেকে ১১ টার দিকে উপজেলার মুরইল বাজার এলাকার জয় ফিলিং স্টেশনের পূর্ব পাশে নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। 

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ময়নাতদন্ত শেষে মনজুরুল ইসলামকে নিজ গ্রামে দাফন করা হয়। মনজুরুল ইসলাম দৈনিক ভোরের কাগজ–এর আদমদীঘি উপজেলা প্রতিনিধি ছিলেন । তিনি আদমদীঘি উপজেলার উজ্জলতা গ্রামের মৃত মোহাম্মাদ আলী মাস্টারের ছেলে। 

নিহতের পরিবারের বরাতে পুলিশ জানায়, মনজুরুল ইসলাম বুধবার রাত ১০টা পর্যন্ত গ্রামের একটি ক্লাবের অনুষ্ঠানে ছিলেন। সেখানে রাতের খাবার খেয়ে মোটরসাইকেল যোগে তার এক আত্মীয়কে পাশের দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর গ্রামে পৌঁছে দিতে যান। সেখানে থেকে বাড়ি ফেরার পথে রাত ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজন সড়কের ওপর মনজুরুলের মরদেহ দ্বিখণ্ডিত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। তার মোটরসাইকেলটি সড়কের পাশে পড়ে ছিল। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী বলেন, বুধবার রাতে সাংবাদিক মনজুরুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছিল। বড় কোনো গাড়ির চাকার চাপে নিহতের শরীরের নিচের অংশ বিচ্ছিন্ন হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

তিনি আরও জানান, দুর্ঘটনার বিষয়ে পুলিশ গুরুত্ব দিয়ে দেখছে। তবে এ ঘটনায় এখনও কোনো অভিযোগ পাননি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com