1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

পাবনাসহ ৪ জেলায় গ্যাস থাকবে না ৩ দিন

  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪, ৪.৫৭ পিএম
  • ৩০২ Time View

নিজস্ব প্রতিবেদক: দেশের উত্তরবঙ্গের চার জেলায় টানা তিন দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাইপলাইন মেরামত কাজের জন্য  বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টা থেকে সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী (পিজিসিএল)।

জেলাগুলো হলো– রাজশাহী, সিরাজগঞ্জ, পাবনা ও বগুড়া। এসব জেলার বিভিন্ন উপজেলায় পিজিসিএলের সরবরাহ লাইন রয়েছে।

গতকাল বুধবার (১৪ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয় পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী (পিজিসিএল)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় গ্যাস ট্রান্সমিশন কোম্পানী (জিটিসিএল) ১.৩২ কিলোমিটার গ্যাস সঞ্চালন পাইপলাইন প্রতিস্থাপন করবে। এজন্য ১৫ ফেব্রুয়ারি রাত ৮টা থেকে ১৮ ফেব্রুয়ারি সকাল ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

পিজিসিএলের মহাব্যস্থাপক (অপারেশন) প্রকৌশলী শৈলজা নন্দ বসাক গণমাধ্যমকে জানান, বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে না। সিরাজগঞ্জ অঞ্চলের কয়েকটি শিল্পপ্রতিষ্ঠান ছাড়া অন্য গ্রাহকরা তেমন সমস্যায় পড়বেন না। অন্য তিন জেলার গ্রাহকরা লাইন প্রতিস্থাপনকালীন সময়ে গ্যাস পাবেন না।

পিজিসিএলের সরবরাহ লাইন রয়েছে রাজশাহী সিটি করপোরেশন, সিরাজগঞ্জ সদর, উল্লাপাড়া ও শাহজাদপুর উপজেলা, পাবনা সদর, বেড়া, সাঁথিয়া ও ঈশ্বরদী উপজেলা এবং বগুড়া সদর ও শাজাহানপুর উপজেলায়।

কোম্পানীটির মোট ১ লাখ ২৯ হাজার ৪১১টি সংযোগের মধ্যে ১০টি বিদ্যুৎকেন্দ্রের সংযোগ, ৫৩টি ক্যাপটিভ বিদ্যুৎকেন্দ্রের সংযোগ, ৩১টি সিএনজি ফিলিং স্টেশন সংযোগ, ১৩৩টি শিল্প সংযোগ, ৩৩২টি বাণিজ্যিক সংযোগ এবং আবাসিক সংযোগ রয়েছে ১ লাখ ২৮ হাজার ৮৫২টি । মোট ৬৮১ কিলোমিটার বিতরণ পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করে পিজিসিএল। দৈনিক প্রায় ৩০০ মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে ১২০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ থাকে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com