সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় পর্যালোচনা সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ শুরু, মার্সেল পণ্য কিনে ১০ লাখ টাকা পাওয়ার সুযোগ ট্রাস্ট ব্যাংক পিএলসি ও এসএমই ফাউন্ডেশনের মধ্যে রিভলভিং ক্রেডিট ফান্ড বাস্তবায়নে চুক্তি স্বাক্ষর রবি এলিট গ্রাহকদের জন্য সহজে আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় দেবার লক্ষে চিকিৎসা ইন্টারন্যাশনাল-এর সাথে রবির চুক্তি স্বাক্ষর পীর হত্যাসহ চলমান মব বন্ধের দাবিতে প্রদীপ প্রজ্জলন ও কালো পতাকা প্রদর্শন দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নোয়াখালীতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত মাদানী এভিনিউতে বিওয়াইডি -এর নতুন শোরুম উদ্বোধন: বাংলাদেশে নিউ এনার্জি ভেহিকল সম্প্রসারণে আরেকটি পদক্ষেপ ‎সুন্দরবন ও উপকূলীয় এলাকায় নিরাপত্তা নিশ্চিতে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান ‎ সুনামগঞ্জ বেসরকারি ক্লিনিক উদ্বোধনে সিভিল সার্জন, পক্ষপাত্বিতের আভাস।

জয়পুরহাটে ট্রাক চাপায় ছাত্র নিহত

আব্দুল্লাহ হেল বাকী
  • আপডেট : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৯৮ Time View

জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুরে ট্রাক চাপায় মুছা (১০) নামের এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে। ঘটনাটি উপজেলার তিলকপুর ইউনিয়নের বুড়াপুকুর বিষ্ণুপুর গ্রামে ঘটেছে। এ ঘটনায় আক্কেলপুর-তিলকপুর সড়ক দুই ঘন্টা ব্যাপী অবরোধ করে রাখে উত্তেজিত স্থানীয়রা।

নিহত ছাত্র ওই গ্রামের মোবারাক আলীর ছেলে। সে কাদোয়া মাদরাসার ৪র্থ শ্রেণির ছাত্র ছিল বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে মুছা স্থানীয় বুড়াপুকুর মোড়ে বাজার করে বাইসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে আক্কেলপুর-তিলকপুর সড়কে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী আলু বোঝাই ট্রাক সড়কের পাশে একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে মুছাকে ধাক্কা দেয়। এসময় মুছা ট্রাকের পেছন দিকে পড়ে গেলে পেছনের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

এ ঘটনায় উত্তেজিত স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে আটকিয়ে দূর্ঘটনার বিচারের দাবিতে দুই ঘন্টা ব্যাপী সড়ক অবরোধ করে রাখে। আলু বোঝাই ট্রাকটি আক্কেলপুরের দিক থেকে তিলকপুর যাচ্ছিল বলে জানায় স্থানীয়রা।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, দূর্ঘটনার পর ঘাতক ট্রাক, চালক এবং সহকারীকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS