1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা দেশের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয় বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য মোটরসাইকেল অর্থায়ন সুবিধা সম্প্রসারণে কমিউনিটি ব্যাংক ও রয়্যাল এনফিল্ড অংশীদারত্ব জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড এয়ার অ্যাস্ট্রার বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড পেল সহজ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন নিজস্ব প্রযুক্তিতে স্বয়ংক্রিয় ইনওয়ার্ড রেমিট্যান্স সেবা চালু করলো দ্য প্রিমিয়ার ব্যাংক বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন ৩০ ডিসেম্বর

২৯ হাজার ফ্রিল্যান্সার বানাতে ৩০০ কোটি টাকার প্রকল্প

  • আপডেট : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪, ১১.০৪ এএম
  • ২৩০ Time View

বেকার যুবসমাজকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিয়ে বৈদেশিক মুদ্রা আয়ের লক্ষ্যে ৩ বছরে ২৮ হাজার ৮০০ যুবককে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য ২৯৯ কোটি ১৯ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প বাস্তবায়ন করবে সরকার। প্রশিক্ষণ দিতে জনপ্রতি খরচ হবে ১ লাখ ৪ হাজার ১৬৩ টাকা।

প্রকল্পটি দেশের ৪৮ জেলায় জানুয়ারি ২০২৪ থেকে ডিসেম্বর ২০২৬ মেয়াদে বাস্তবায়ন করা হবে। প্রকল্পের মূল কাজ হচ্ছে ২৮ হাজার ৮০০ জনকে প্রশিক্ষণ দেওয়া। প্রশিক্ষক হায়ারিং, কর্মকর্তাদের বেতন ভাতা ও অন্যান্য ব্যয়। প্রকল্পের মাধ্যমে যুবকদের জন্য ফ্রিলান্সিংয়ের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হবে। এ প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের স্বনির্ভরতা অর্জন হবে। এর মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় বাড়বে।

কমিশন থেকে জানা গেছে, প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উপস্থাপন করা হবে। এজন্য প্রকল্পটি সভার কার্যতালিকার এক নম্বরে রাখা হয়েছে। প্রকল্পের মাধ্যমে শিক্ষিত ও কর্মপ্রত্যাশী যুবকদের কম্পিউটার অ্যাপ্লিকেশন, ইংলিশ ও ডিজিটাল মার্কেটিংয়ের বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে কর্মসংস্থান, স্বনির্ভরতা এবং বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ তৈরি করা হবে। প্রকল্পটির আওতায় ২৮ হাজার ৮০০ জন তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রকল্পে প্রস্তাবিত প্রশিক্ষণগুলোর সময় উপযোগী হওয়ায় প্রকল্পটি অনুমোদনের জন্য বিবেচনা করা যেতে পারে।

প্রকল্প প্রসঙ্গে যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা) এম এ আখের বলেন, আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে এ ব্যয় পাস হওয়ার পরে সেটি একনেকে উপস্থাপনের জন্য উঠছে। তারা বাজারদর যাচাই বাছাই করেছে। আমার মতে অনেক কিছু চিন্তাভাবনা করেই মাথাপিছু প্রশিক্ষণ ১ লাখ ৬ হাজার টাকা ধরা হয়েছে। সেটার হিসেবেও আমাদের প্রশিক্ষণ ব্যয় কম।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com