1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
Title :
টাঙ্গাইল জেলা পরিষদের পূজামণ্ডপে আর্থিক উপহার আরোগ্যর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব, অরেঞ্জ ক্লাব সদস্যরা উপভোগ করবেন বিশেষ সুবিধা বাংলাদেশে শাওমি টিভি এস প্রো মিনি এলইডি ও শাওমি টিভি এক্স মিনি এলইডি নিয়ে এলো শাওমি বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ বিতরণে ওয়ালটন হাই-টেকের অনন্য দৃষ্টান্ত স্থাপন আইএফআইসি ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করলেন ইমরান আহমেদ ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত পাঁচ বছরে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা গড়েছে কনফিডেন্স পাওয়ার হায়ার বাংলাদেশ লিমিটেডের স্ট্র্যাটেজিক কমিউনিকেশন পার্টনার ব্ল্যাকবোর্ড স্ট্র্যাটেজিস ইবনে সিনা ন্যাচারাল মেডিসিনের কারখানায় অগ্নিকাণ্ড, ক্ষতি ২৫ কোটি টাকা প্রতিশ্রুতি অনুযায়ী চলছে ফ্যামিলি কার্ড কর্মসূচি: ইয়াসের খান চৌধুরী

ভ্যানগার্ড রুপালী ব্যাংক ফান্ডের লোকসান

  • আপডেট : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪, ১০.৫৪ এএম
  • ১৪২ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ড ভ্যানগার্ড এএমএল রুপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। এই ফান্ডে আলোচিত বছরের জন্য ইউনিটহোল্ডারদের শুন্য দশমিক ৮ শতাংশ লভ্যাংশ দেবে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ফান্ডটির ট্রাস্টি কমিটির বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ফান্ডের সম্পদ ব্যবস্থাপক সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ বছরে ফান্ডটির ইউনিট প্রতি ১৪ পয়সা লোকসান হয়েছে। আগের বছর ইউনিট প্রতি ৭ পয়সা লোকসান হয়েছিল।

আলোচিত বছরে ফান্ডের ইউনিট প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ১৫ পয়সা, যা আগের বছর ২১ পয়সা ছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে ক্রয়মূল্যে ফান্ডটির প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১০ টাকা ৮৮ পয়সা। আর বাজারমূল্যে তা ছিল ১০ টাকা ৮ পয়সা।

এ ফান্ডের ঘোষিত লভ্যাংশের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ মার্চ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com