1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
Title :
ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের

গরু কিনে বাড়ি ফেরার পথে প্রাণ গেলো কাউন্সিলরের

  • আপডেট : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪, ১১.৩৮ পিএম
  • ৩৬১ Time View

জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাট নতুন হাট থেকে গরু কিনে বাড়ি ফেরার পথে ক্ষেতলাল পৌরসভার কাউন্সিলর আলম হোসেন মৃধা (৪৫) নিহত হয়েছে। ভটভটি উল্টে প্রাণ হারান এই কাউন্সিলর। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে জয়পুরহাট-আক্কেলপুর আঞ্চলিক মহা সড়কের বেলতলীন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলম হোসেন মৃধা ক্ষেতলাল পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর ও বটতলী মৃধা পাড়ার বাসিন্দা।

স্বজনরা জানান, আজ সকাল ১০ টার দিকে গরু কেনার জন্য জয়পুরহাট শহরের নতুন হাটের গোহাটিতে যান জেলার ক্ষেতলাল উপজেলার বটতলী মৃধা পাড়ার বাসিন্দা ও ১নং ওয়ার্ড কাউন্সিলর আলম হোসেন মৃধা। বিকালে হাট থেকে দুটি গরু কিনে ব্যাটারিচালিত ভটভটিতে চড়ে অন্যান্য ব্যবসায়ীদের সঙ্গে বাড়ি ফিরছিলেন। পথে বেলতলী এলাকায় ভটভটির চাকা পাঞ্চার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে গেলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

এ সময় ভটভটিতে থাকা আরও তিন জন আহত হলে তাদের উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন, জয়পুরহাট সদর উপজেলার কোমর গ্রামের মৃত শরীফ উদ্দিনের ছেলে আব্দুল মতিন (৬৫), ক্ষেতলাল উপজেলার বানিয়া পাড়া গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে জাফর হোসেন (৫৫) এবং একই গ্রামের খালেকের ছেলে নাজমুল (৫০)।

বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট সদর উপজেলার জামালপুর ইউনিয়ন পরিষদের সদস্য আসলাম হোসেন। তিনি জানান, ভটভটিতে থাকা দুটি গরুও মারা গেছে।

জয়পুরহাট সদর থানার ওসি হুমায়ুন কবীর জানান, দুর্ঘটনার পরই ঘটনাস্থল থেকে পৌর কাউন্সিলরের লাশ তার পরিবারের লোকজন বাড়িতে নিয়ে গেছে। নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com