1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
Title :
বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি আন্তর্জাতিক মানের আর্থিক প্রতিবেদন নিশ্চিত করতে ইউসিবির নতুন উদ্যোগ নড়াইলের পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় ১৬ দেশের অংশগ্রহণে ৩ সেপ্টেম্বর থেকে বসছে কসমেটিকস ঢাকা ২০২৬ চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংকের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক সম্মেলন ড. ফেরদৌস আহমদ কোরেশীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশে পাবজি মোবাইল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআর ই-স্পোর্টস ই-সেবায় ঝামেলা কমেনি, ইউনিয়ন-উপজেলায় নাগরিকদের ভোগান্তি জুলাইয়ে ১৮০ মিলিয়ন ডলার ঋণ, পরিশোধ ৪৫৩ মিলিয়ন ডলার এনবিআরের ৩৬ অতিরিক্ত কর কমিশনারকে বদলি

টিআইএনধারীর সংখ্যা এক কোটি ছাড়ালো

  • আপডেট : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪, ৫.০০ পিএম
  • ২৯৫৪ Time View

দেশের অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বরধারীর (টিআইএন) সংখ্যা। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সর্বশেষ হিসেবে টিআইএনধারীর সংখ্যা ১০ মিলিয়ন বা ১ কোটি ছাড়িয়েছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) করদাতার সংখ্যা ১ কোটি ৭৩ জনে উন্নীত হয়েছে। এনবিআর সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এনবিআর চলতি ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে করের আওতা বাড়ানোর জন্য নতুন নতুন খাতকে করের আওতায় নিয়ে আসে। এছাড়া কিছু কিছু ক্ষেত্রে টিআইন বাধ্যতামূলক করা হয়। যার কারণে চলতি অর্থবছরে টিআইনধারীর সংখ্যার সঙ্গে রিটার্নধারীও বেড়েছে। গত সপ্তাহে দেশে টিআইনধারীর সংখ্যা ছিল ৯৯ লাখ ৭০ হাজার। যা গতকাল ১ কোটি অতিক্রম করেছে।

তবে টিআইএনধারীর তুলনায় রিটার্ন দাখিলের সংখ্যা খুবই কম। বিদায়ী অর্থবছরে রিটার্ন জমা পড়েছে ৩৬ লাখ ৬২ হাজার, যা মোট টিআইনধারীর ৩৭ শতাংশ। তবে কোম্পানির রিটার্ন জমা শেষে রিটার্নধারীর সংখ্যা ৪০ লাখ ছাড়াবে বলে জানিয়েছেন আয়কর কর্মকর্তারা।

টিআইএন এবং রিটার্ন জমার প্রার্থক্যের বিষয়ে এক সভায় এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, অনেকে ছোটখাটো প্রয়োজনে ওয়ান টাইম টিআইএন করেছেন। এরা হিসাবের মধ্যে থাকলেও রিটার্ন জমা দেননি। তবে এ সংখ্যা কত সে সম্পর্কে এনবিআরের এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো হিসাব নেই।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com