1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
Title :
কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১৬ কুমিল্লায় এক রাতে কিশোর গ্যাং সন্দেহে আটক-৬২৪ গোলাপগঞ্জ ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজে বহিরাগতদের হামলা নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক ঢাকার মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন টাঙ্গাইলে কামারপাড়া ব্রিজ যেন এক অন্তহীন দুর্ভোগের নাম প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা

পাবনার ফরিদপুরে ‘বৈদ্যুতিক শর্ট সার্কিটের’ আগুনে পুড়ল বেকারী

  • আপডেট : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪, ৫.৪৬ পিএম
  • ৩১৫ Time View

নিজস্ব প্রতিবেদক: পাবনার ফরিদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নাইম ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী নামের এক বেকারী কারখানা পুড়ে ছাই হয়ে গেছ। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৪টার দিকে উপজেলার বেড়হাউলিয়া বাজারে নাইম ব্রেড এন্ড বিস্কুট কারখানায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত মালিক আফজাল হোসেনের দাবী এ অগ্নিকাণ্ডে তার প্রায় ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বেকারির মালিক আফজাল হোসেন জানান, তার বেকারিতে ২২ জন কর্মচারী কাজ করতেন। কাজ শেষ করে রাতে তারা বাসায় চলে যায়। রাত ৪টার দিকে প্রতিবেশী আফাজ উদ্দিন নামাজের উদ্দেশ্যে বের হয়ে বেকারীতে আগুন জ্বলতে দেখে চিৎকার শুরু করেন। এরপর এলাকাবাসী ৯৯৯ এ ফোন দিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতা চাইলে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে।

ততক্ষণে বেকারীতে থাকা ময়দা, চিনি, ডালডা, সয়াবিন তেল, ১৩টি বৈদ্যুতিক ফ্যান, নগদ টাকা সহ সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় তার ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে ফরিদপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলতাব হোসেন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। কর্মীরা গিয়ে এলাকাবাসীর সহোযোগিতায় প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। ক্ষতির পরিমাণ পরে জানানো যাবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com