1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
Title :
অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশন সর্বোচ্চ ১০০% বাড়ছে সিলেট ওসমানী হাসপাতালে ডেলিভারি ওয়ার্ডে ওয়ার্ড বয় শাহীনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক বাংলাদেশ ব্যাংকের সাথে ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণে চুক্তি স্বাক্ষর করল স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সাথে ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণে চুক্তি স্বাক্ষর করল স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি আন্তর্জাতিক মানের আর্থিক প্রতিবেদন নিশ্চিত করতে ইউসিবির নতুন উদ্যোগ নড়াইলের পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় ১৬ দেশের অংশগ্রহণে ৩ সেপ্টেম্বর থেকে বসছে কসমেটিকস ঢাকা ২০২৬ চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংকের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক সম্মেলন

রিটার্ন জমা বেড়েছে ৫ লাখেরও বেশি

  • আপডেট : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪, ১১.৪৭ এএম
  • ৩১৩ Time View

বিদায়ী ২০২২-২৩ অর্থবছরে রিটার্ন জমা পড়েছে ৩৫ লাখ ৪০ হাজার। আগের অর্থবছরে ছিল ৩০ লাখ ২৮ হাজার। অর্থাৎ বছরের ব্যবধানে রিটার্ন জমা বেড়েছে ৫ লাখ ১১ হাজারটি। একই সঙ্গে আয়কর আদায় বেড়েছে ৯০১ কোটি টাকা।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আয়কর রিটার্ন জমার দিন ছিল গত ৩০ নভেম্বর। জানুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়ার কারণে করদাতাদের সুবিধার্থে দুই মাস সময় বাড়ায় এনবিআর। গত ৩১ জানুয়ারি ছিল রিটার্ন দাখিলের শেষ দিন। এদিন বিপুল পরিমাণে করদাতারা রিটার্ন জমা দেন। এবার মোট রিটার্ন জমা পড়েছে ৩৫ লাখ ৪০ হাজার ৪০৬টি। যা আগের অর্থবছরে ছিল ৩০ লাখ ২৮ হাজার ৬৬১টি। অর্থাৎ বছরের ব্যবধানে রিটার্ন জমা বেড়েছে ৫ লাখ ১১ হাজার ৭৪৫টি। আর রিটার্ন বাড়ায় বেড়েছে আয়করের পরিমাণও। ৩১ জানুয়ারি পর্যন্ত জমা দেওয়া রিটার্নের বিপরীতে আয়কর আদায় হয়েছে ৫ হাজার ৭৯৯ কোটি টাকা। যা আগের বছরে ছিল ৪ হাজার ৮৯৮ কোটি টাকা। অর্থাৎ বছরের ব্যবধানে আয়কর আদায় বেড়েছে ৯০১ কোটি টাকা।

আয়কর কর্মকর্তারা বলছেন, চলতি ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে নতুন নতুন খাতে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। বিশেষ করে জমি নিবন্ধনের ক্ষেত্র থেকে শুরু করে নতুন নতুন খাতে রিটার্ন জমা বাধ্যতামূলক হওয়ায় রিটার্ন এবং আয়করের পরিমাণ উল্লেখযোগ্যহারে বেড়েছে বলেও মনে করেন তারা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com