শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
বিশেষ অভিযানে ২১লক্ষ ২১হাজার টাকা মূল্যের ৭০কেজি ৭০০গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির নগদ ৩,৭০,৫০০/টাকা সহ ০২জন মাদক সম্রাটকে গ্রেফতার করেছে র‌্যাব-১ রাঙ্গামাটির বরকল উপজেলা জামাতের সেক্রেটারির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা ইতালি পাঠানোর নামে লিবিয়ায় জিম্মি ও ২২ লক্ষ টাকা আত্মসাৎ সুনামগঞ্জে মানব পাচার ট্রাইব্যুনালে মামলা কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাজাসহ আটক-২ বরিশালে বাসায় ডেকে প্রেমিকাকে হত্যা, পলাতক অভিযুক্ত যুবক ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়! সেমস-গ্লোবালের আয়োজনে আইসিসিবিতে চলছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী আইএফআইসি ব্যাংকের একযোগে ৮টি এটিএম বুথ-এর উদ্বোধন বাস ভাড়া নির্ধারণে মালিকদের কাছে নতিস্বীকার না করায় যাত্রী কল্যাণ সমিতির অভিনন্দন

ছিনতাইকারী আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা

ইমন মাহমুদ লিটন 
  • আপডেট : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৫১ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে আফজাল মিয়া (৩৫) নামে এক ছিনতাইকারিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। আজ বৃহস্পতিবার দুপুরে ভৈরব পৌর শহরের নিউটাউন এলাকার রেলওয়ে লাইনের পাশে এ ঘটনা ঘটে। এ সময় রাসেল মিয়া (২২) নামে আরেক ছিনতাইকারী পালিয়ে গেছে বলে জানায় স্থানীয়রা। আটক আফজাল জেলার বাজিতপুর থানার গাগুটিয়া গ্রামের আবু তাহের মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ দুপুর দেড়টার দিকে আরিফ হোসেন (২০) নামের নামে এক যুবককে ছিনতাইকারীরা রেললাইনের উপরে গতিরোধ করে মারধর করে আহত করে। এ সময় তারা তার কাছে থাকা টাকা ও একটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আরিফ হোসেন ময়মনসিংহের নান্দাইল এলাকার জাবেদ আলীর ছেলে। তার চিৎকার চেচামেচিতে স্থানীয়রা ছুটে গিয়ে ছিনতাইকারীদের ধাওয়া দিয়ে একজনকে হাতেনাতে ধরে ফেলে। পরে তৎক্ষনিক স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে ছিনতাইকারিকে থানায় নিয়ে যায়। 

এ বিষয়ে ভুক্তভোগী আরিফ হোসেন জানান, কাজের জন্য তিনি ময়মনসিংহ থেকে ভৈরব হয়ে ফেনী যেতে বাড়ি থেকে বের হয়। ভৈরব রেলওয়ে স্টেশন যাওয়া পথে ছিনতাইকারী দুইজন তাকে গতিরোধ করে ছুরিকাঘাত করে। তার কাছে থাকা ব্যাগ ও মোবাইল ছিনতাইয়ের সময় তার চেচামেচি শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে। একজনকে আটক করে।

এ বিষয়ের স্থানীয় ঠিকাদার আরিফ নেওয়াজ ভূইয়া বলেন, হঠাৎ চিৎকার শুনে দেখতে পায় দুইজন যুবক একজন ছেলেকে এলোপাথারি ছুরিকাঘাত করছে। পরে স্থানীয়দের সহযোগীতায় তাকে বাচিঁয়ে আনি। এসময় ধাওয়া করে আফজাল নামে এক ছিনতাইকারি আটক করি। তার সাথে থাকা রাসেল নামে আরেক ছিনতাইকারী পালিয়েছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে ছিনতাইকারী থানায় নিয়ে যায়।

ভৈরব থানা উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুর জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে আসি। এসে দেখতে পাই একজন ছিনতাইকারীকে স্থানীয়রা আটক করে রেখেছে। পরে আটক ছিনতাইকারীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS