1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ফু-ওয়াং ফুডস টাঙ্গাইলে প্রাইমারি স্কুলের দেড় হাজার শিক্ষকের পদ শূণ্য হকার্স শ্রমিকদের মিলন মেলা ও আলোচনা সভায় ৫ দফা দাবি ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট ‘এক দেশ, এক কিউআর’ চালুর পর বাংলা কিউআরে লেনদেন বেড়েছে প্রায় তিনগুণ দামুড়হুদায় কাভার্ড ভ্যান থামিয়ে কোটি টাকার চুল ছিনতাই- ২৩ বস্তা চুল উদ্ধার, চালক ও ম্যানেজার গ্রেপ্তার বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন আইনিভাবে নিশ্চিতের সুপারিশ জিইডির

বাংলাদেশের ১০ ক্রিকেটার দ্য হান্ড্রেডের ড্রাফটে

  • আপডেট : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২, ১১.২৮ এএম
  • ১৬২ Time View
Team

দ্য হান্ড্রেডের ২০২২ মৌসুমের ড্রাফটে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে টুর্নামেন্ট কমিটি। এবারের আসরের জন্য ২৮৫ জন বিদেশি ক্রিকেটার এবং ২৫০ জন দেশি ক্রিকেটার নিবন্ধন করেছেন। যেখানে বিভিন্ন ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন বাংলাদেশের ১০ ক্রিকেটার।

বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি ৯৯ লাখ রুপির ক্যাটাগরিতে রয়েছেন সাকিব আল হাসান। সেই ক্যাটাগরিতে সাকিবের সঙ্গে রয়েছেন কুইন্টন ডি কক, আন্দ্রে রাসেল এবং ঝাই রিচার্ডসন।

বাংলাদেশের অভিজ্ঞ এই অলরাউন্ডার ছাড়াও দ্য হান্ড্রেডের ড্রাফটে রয়েছেন নাসুম আহমেদ, লিটন দাস, তাসকিন আহমেদ, আবু হায়দার রনি, আফিফ হোসেন ধ্রুব, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান এবং সৌম্য সরকার। তবে তাদের কোনো ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়নি।

এদিকে সবচেয়ে বেশি ১ কোটি ২৫ লাখ রুপির ক্যাটাগরিতে রয়েছেন ৮ ক্রিকেটার। যেখানে পাকিস্তানের বাবর আজমের সঙ্গে রয়েছেন ক্রিস গেইল, মিচেল মার্শ, সুনীল নারিন, কাইরন পোলার্ড, নিকোলাস পুরান, তাবরাইজ শামসি এবং ডেভিড ওয়ার্নার।

গত ৩০ মার্চ ছেলেদের ড্রাফটের পাশাপাশি দা হান্ড্রেডের দ্বিতীয় আসরের জন্য চুক্তি করা নতুন মেয়েদের নামও ঘোষণা করার কথা ছিল। তবে শেন ওয়ার্নের শেষকৃত্যের জন্য সেটি পিছিয়ে নেয়া হয়েছে আগামী ৫ এপ্রিল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com