1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
Title :
ঢাকার শেওড়াপাড়ায় আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩০তম বোর্ড সভা অনুষ্ঠিত বাংলাদেশের ইংরেজি ভাষা প্রশিক্ষকদের জন্য ঢাকায় টোফেল এক্সপেরিয়েন্স ডে আয়োজন করল ইটিএস ৬০ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৩০০৩ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ এবং ৭৬৯ কোটি টাকার ক্যাশ রিকভারি আদায় Financial Statements of Unilever Consumer Care Limited Financial Statements (Q2) of Purabi General Insurance Company Limited আলমডাঙ্গায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান; মেয়াদোত্তীর্ণ ওষুধ-বীজ বিক্রি, লাইসেন্স ছাড়া গ্যাস বিক্রিসহ বিভিন্ন অনিয়মে ৬৫ হাজার টাকা জরিমানা সিলেটের গোয়াইনঘাট থানায় তদন্ত ছাড়া মামলা রেকর্ড, হয়রানি শিকার নিরীহ ব্যক্তি: নেপথ্যে এ. এস. আই ফায়াজ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি.- এর “অর্ধ-বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন”- ২০২৬ স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড এর ৫৩তম বোর্ড সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে জমি সংক্রান্ত বিষয় নিয়ে রাস্তাবন্ধ ‘বীর নিবাস’ মুক্তিযোদ্ধা পরিবারের

  • আপডেট : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪, ১১.১৭ এএম
  • ২৮০ Time View

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কয়ড়া গ্রামে জমি সংক্রান্ত বিষয় নিয়ে এক বীর মুক্তিযোদ্ধা পরিবারের বাড়ি থেকে চলাচলের রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। এ নিয়ে ওই পরিবার এখন চলাফেরার সমস্যায় পড়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া উপহার বীর নিবাস পেয়েছেন ওই গ্রামের মুক্তিযোদ্ধা এস এম আব্দুল আজিজ।

এ বীর নিবাসের সামনে প্রতিবেশী নুরনবী গং নিজেদের জায়গা দাবি করে ওই রাস্তায় গড়ে তুলেছে টিনের বেড়া। এ বিষয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও সমাধান হয়নি। এই বীর মুক্তিযোদ্ধার এক ছেলে ও শারীরিক প্রতিবন্ধী স্ত্রীকে নিয়ে বসবাস করছেন বীর নিবাসে। ওই মুক্তিযোদ্ধার পরিবার থেকে বলা হয়েছে, সরকার আমাদের বীর নিবাস করে দিয়েছেন। কিন্তু রাস্তা বন্ধের কারণে বীর নিবাস থেকে বের হতে পারছি না। এ বীর নিবাসে বসবাসের শুরুর পর ২০১৯ সালে বাড়ির সামনে স্থানীয় নুর নবী গং বাড়ির সম্মুখে চলাফেরার রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ করা হয় স্থানীয় ইউনিয়ন পরিষদে।

এ বিষয় ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের মাধ্যমে চেয়ারম্যান মীমাংসা করে দেন। এ মীমাংসার পর আবারো মুক্তিযোদ্ধার পরিবারের ওপর নানাভাবে হয়রানী করা হচ্ছে এবং জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে তারা এ হয়রানী করছেন। এ বিষয়ে ব্রহ্মগাছা ইউপি চেয়ারম্যান গোলাম ছরওয়ার লিটন বলেন, ওই মুক্তিযোদ্ধার পরিবারের চলাচলের সমস্যার দ্রুত সমাধান করার জন্য একাধিকবার গ্রাম আদালতের মাধ্যমে সমাধান করা হয়েছে। কিন্তু জমিসংক্রান্ত বিষয় নিয়ে উভয়পক্ষই এ বিষয়ে সমন্বয় করে নিচ্ছেন না।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ বলেন, বীর মুক্তিযোদ্ধার বাড়িতে চলাচলে বাধা সৃষ্টির কথা শুনেছি এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জমিজমা সংক্রান্ত নিয়ে থানায় মামলাও রয়েছে এবং এ নিয়ে কিছু জটিলতার সৃষ্টি হয়েছে। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com