1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
Title :
আগামী দিনে কৃষিপণ্যই হবে দেশের প্রধান রপ্তানিযোগ্য পণ্য :কুমিল্লায় কৃষিমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আইসিবিতে কেক কাটা অনুষ্ঠান কুমিল্লায় একদিনে ৫৭ মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার-৫০ ৭ সেপ্টেম্বর থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতের মূল টাকা ফেরত ন্যাশনাল হাউজিংয়ের ক্রেডিট রেটিং প্রকাশ ভালো কোম্পানি ও নতুন আইপিও টানতে লিস্টিং ফিতে বড় ছাড় ডিএসইর ম্যাডস্টারস ২০২৬-এ SDG গ্র্যান্ড প্রিক্স জিতল ডিবিএল সিরামিকস-এর ‘টাইলচক’ উত্তরবঙ্গে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গঠনে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে বাংলাদেশ ব্যাংক ও কমিউনিটি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি বাংলাদেশ ব্যাংকের ৪১ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন প্যাকেজে ট্রাস্ট ব্যাংকের অংশগ্রহণ বিশ্বের প্রথম বাজার হিসেবে বাংলাদেশে উন্মোচিত হলো টেকনো ক্যামন স্লিম ৫জি, সাথে এসেছে টেকনো ক্যামন এয়ার

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৫.৮ ডিগ্রি সেলসিয়াস

  • আপডেট : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪, ১১.৫২ এএম
  • ২৬৫ Time View

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে শুক্রবার (২৬ জানুয়ারি)। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ছিল ৫.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এ অবস্থায় শনিবারও (২৭ জানুয়ারি) আবহাওয়া একইরকম থাকার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরপশ্চিমাংশে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

ফলে উত্তরবঙ্গের চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকতে পারে ও বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। এ অবস্থায় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়েছে। তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত একই অবস্থা থাকতে পারে। আপাতত বৃষ্টিপাতের শঙ্কা নেই, তবে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়।

অন্যদিকে আবহাওয়া অধিদফতর সূত্রে জানা যায়, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বেশি শীত পড়েছে ২০১৮ সালে। ওই বছরের ৮ জানুয়ারি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা ২.৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছিল। এটি ছিল বাংলাদেশের ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড। একই দিন সৈয়দপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২.৯ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া এদিন নীলফামারীর ডিমলায় ৩ ডিগ্রি, কুড়িগ্রামের রাজারহাটে ৩.১ ডিগ্রি এবং দিনাজপুরে ৩.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়।

২০১৩ সালের ১০ জানুয়ারি সৈয়দপুরে ৩ ডিগ্রি এবং ২০০৩ সালের ৯ জানুয়ারি রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ৩.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

এর আগে, ১৯৯৬ সালে দিনাজপুরে ৩.৮ ডিগ্রি সেলসিয়াসে নামে সর্বনিম্ন তাপমাত্রা। এছাড়া ২০১৯ সালে তেঁতুলিয়ায় ৪.৯ ডিগ্রি, ২০১১ সালের ১২ জানুয়ারি যশোরে ৪.৫ ডিগ্রি এবং ২০১৭ সালে কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com