1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
Title :
পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ, অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে SICIP-EDP-এর তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ শুরু বেক্সিমকো ফার্মার পক্ষ থেকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচটি পিইএমএফ ডিভাইস হস্তান্তর পৌরসভার নানা সমস্যা নিয়ে নাগরিকদের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা Notice of the 48th Annual General Meeting of Monno Agro & General Machinery Ltd. সম্মিলিত ইসলামী ব্যাংকের ২০তম পর্ষদ সভা অনুষ্ঠিত বাংলাদেশে সনির নতুন প্রজন্মের টিভি ও হোম অডিও সিস্টেমের যাত্রা শুরু শেখ হাসিনা ও পরিবারের তিন সদস্যের নামে রেড নোটিশ জারির আবেদন দুদকের কুমিল্লার সীমান্তে বিজিবির অভিযানে ৬ মানবপাচারকারী ও এক ভারতীয় নারীকে আটক পদত্যাগ করলেন কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপি এমপি ওসমান ফারুক

যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় পথচারী নিহত

  • আপডেট : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪, ১১.৪০ এএম
  • ২৭০ Time View

স্টাফ রিপোটারঃ রাজধানীর যাত্রাবাড়ী ভাঙ্গা প্রেস এলাকায় পুলিশ বহনকারী ট্রাকের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। নিহতের নাম মো. রোমান (৩০)। এ  ঘটনায় মোসা. মরিয়ম (২১) নামে আরেকজন  আহত হয়েছেন। তারা দুজনেই একটি কার্টুন প্যাকেজিং কারখানায় শ্রমিক হিসাবে কাজ করতেন।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাত আনুমানিক সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে।

হাসপাতালে আহত মরিয়ম জানান, রাতে কাজ শেষে দুজন একসঙ্গে বাসায় ফিরছিলেন। যাত্রাবাড়ী ভাঙ্গা প্রেস এলাকা দিয়ে রাস্তা হওয়ার সময় পুলিশের গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়। পরে সেখানে উপস্থিত দুই যুবক তাদের উদ্ধার করেন। পরে লোকজনের সহযোগিতায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টা ৪০ মিনিটে রোমানকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, যাত্রাবাড়ী ভাঙ্গা প্রেস এলাকা থেকে সড়ক দুর্ঘটনা আহত অবস্থায় দুই ভাই-বোনকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় রোমান নামে এক যুবক রাতে মারা যান। তার বোনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি যাত্রাবাড়ী থানা অবগত আছে।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান (মিজান) বলেন, যাত্রবাড়ী আউটগোয়িং পথ দিয়ে পুলিশ বহনকারী ট্রাক যাওয়ার সময় তারা দুই জন হঠাৎ করে সামনে পড়ে গেলে গাড়িটি ব্রেক করতে করতে ধাক্কা লেগে যায়। সে সময় তারা অসাবধানভাবে রাস্তা পার হচ্ছিলেন, এতে তারা আহত হন। পরে তাদের হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোমানের মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com