1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
Title :
ঢাকার শেওড়াপাড়ায় আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩০তম বোর্ড সভা অনুষ্ঠিত বাংলাদেশের ইংরেজি ভাষা প্রশিক্ষকদের জন্য ঢাকায় টোফেল এক্সপেরিয়েন্স ডে আয়োজন করল ইটিএস ৬০ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৩০০৩ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ এবং ৭৬৯ কোটি টাকার ক্যাশ রিকভারি আদায় Financial Statements of Unilever Consumer Care Limited Financial Statements (Q2) of Purabi General Insurance Company Limited আলমডাঙ্গায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান; মেয়াদোত্তীর্ণ ওষুধ-বীজ বিক্রি, লাইসেন্স ছাড়া গ্যাস বিক্রিসহ বিভিন্ন অনিয়মে ৬৫ হাজার টাকা জরিমানা সিলেটের গোয়াইনঘাট থানায় তদন্ত ছাড়া মামলা রেকর্ড, হয়রানি শিকার নিরীহ ব্যক্তি: নেপথ্যে এ. এস. আই ফায়াজ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি.- এর “অর্ধ-বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন”- ২০২৬ স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড এর ৫৩তম বোর্ড সভা অনুষ্ঠিত

পাবনার চাটমোহরে ওরশ শরীফে সংঘর্ষ, ১০ জন আহত

  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪, ৯.৩১ পিএম
  • ৩৫০ Time View

নিজস্ব প্রতিবেদক: পাবনার চাটমোহর উপজেলার লাউতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ‘দরবেশ মঙ্গলসাই আল চিশতিয়া চন্ডিপুর হুজুরের স্মরণে অনুষ্ঠিত ওরশ শরীফে নাচ-গানকে কেন্দ্র করে সংঘটিত সংঘর্ষে অন্ততঃ ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত ৫জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত রাত ১১টার দিকে।

জানা গেছে,বুধবার সন্ধ্যার পর লাউতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে লাউতিয়া গ্রামবাসীর সহযোগিতায় বীর মুক্তিযোদ্ধা মোঃ আমজাদ হোসেন গুরু এই ওরশ শরীফের আয়োজন করেন। ওরশের অনুষ্ঠান সূচিতে ছিল গুরু দর্শণ, আলোচনাসভা, লালন সঙ্গীত ও ভাব বিচ্ছেদ সঙ্গীত। বিভিন্ন এলাকা থেকে নারী ও পুরুষ শিল্পীদের আনা হয় গান গাওয়ানোর জন্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মিয়া, ইউপি সদস্য রোকনুজ্জামানসহ অন্যরা। রাত ১০টার পর থেকে শুরু হয় গানের অনুষ্ঠানে। গানের সাথে নাচ শুরু করে এলাকার কতিপয় যুবক। এসময় মঞ্চের সামনে থাকা গ্রামের কতিপয় ব্যক্তি নাচে বন্ধের কথা বললে বাক বিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। সংঘষের সময় অনুষ্ঠান ভন্ডুল হয়ে যায়। নারী-পুরুষ এদিক সেদিক দৌড়াতে থাকে। সংঘর্ষে অন্ততঃ ১০ জন আহত হন। এদের মধ্যে ৫ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- চাটমোহর লাউতিয়া গ্রামের আলিফ উদ্দিন (২০), চাঁদ আলী (২৪) ও ইউসুফ আলী (৩৫),পাবনা হাসপাতালে বলাই প্রাং (২৫) ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সবুজ হোসেন (২৫)। এদের মধ্যে সবুজের অবস্থা আশঙ্কাজনক।

বীর মুক্তিযোদ্ধা মোঃ আমজাদ হোসেন গুরু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিজেরাই নাচ গানের সময় এই গন্ডগোল শুরু করে। অনেকেই আহত হয়েছে। এরমধ্যে ৫জন হাসপাতালে আছে। বিষয়টি কাম্য ছিলনা।

জানা গেছে, এ ব্যাপারে কেউ কোন অভিযোগ দেয়নি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com