1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৬

  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২, ১০.৫৮ এএম
  • ১৩৮ Time View

রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা, হেরোইন, ফেনসিডিল ও গাঁজা জব্দ করা হয়।

মঙ্গলবার (২৯ মার্চ) সকাল ছয়টা থেকে বুধবার (৩০ মার্চ) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযান চালায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। তবে গ্রেফতারদের নাম-পরিচয় জানানো হয়নি।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ বলেন, আটকের সময় তাদের কাছ থেকে ২০১ পিস ইয়াবা, ২১ গ্রাম ৪৮ পুরিয়া হেরোইন, ৬৩ কেজি ৬৬৪ গ্রাম গাঁজা ও ১০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২ টি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com