1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
Title :
আগামী দিনে কৃষিপণ্যই হবে দেশের প্রধান রপ্তানিযোগ্য পণ্য :কুমিল্লায় কৃষিমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আইসিবিতে কেক কাটা অনুষ্ঠান কুমিল্লায় একদিনে ৫৭ মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার-৫০ ৭ সেপ্টেম্বর থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতের মূল টাকা ফেরত ন্যাশনাল হাউজিংয়ের ক্রেডিট রেটিং প্রকাশ ভালো কোম্পানি ও নতুন আইপিও টানতে লিস্টিং ফিতে বড় ছাড় ডিএসইর ম্যাডস্টারস ২০২৬-এ SDG গ্র্যান্ড প্রিক্স জিতল ডিবিএল সিরামিকস-এর ‘টাইলচক’ উত্তরবঙ্গে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গঠনে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে বাংলাদেশ ব্যাংক ও কমিউনিটি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি বাংলাদেশ ব্যাংকের ৪১ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন প্যাকেজে ট্রাস্ট ব্যাংকের অংশগ্রহণ বিশ্বের প্রথম বাজার হিসেবে বাংলাদেশে উন্মোচিত হলো টেকনো ক্যামন স্লিম ৫জি, সাথে এসেছে টেকনো ক্যামন এয়ার

ইউরোপে পোশাক রপ্তানি ১১.৩৬ বিলিয়ন ডলার

  • আপডেট : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪, ৪.০১ পিএম
  • ৩৫৩ Time View

চলতি অর্থ বছরের প্রথম ছয়মাসে (জুলাই-ডিসেম্বর) ১১ দশমিক ৩৬ বিলিয়ন ডলারের তৈরি পোশাক ইউরোপীয় ইউনিয়নে রফতানি হয়েছে বাংলাদেশ থেকে।

রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-ডিসেম্বর মাসে, ইউরোপীয় ইউনিয়নে আমাদের পোশাক রফতানি ১১.৩৬ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১.২৪ শতাংশ হ্রাস পেয়েছে।

স্পেন, ফ্রান্স, নেদারল্যান্ডস এবং পোল্যান্ডে দেশি পোশাক রফতানিতে প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ৬.৫৬ শতাংশ, ২.১৫ শতাংশ, ৯.১১ শতাংশ এবং ১৯.১৪ শতাংশ। তবে দেশের বাজার থেকে ইতালিতে পোশাক রফতানি ৩.৮৯ শতাংশ কমেছে। বিপরীতে, ইউরোপীয় ইউনিয়নের বৃহত্তম রফতানি বাজার, জার্মানিতে উল্লিখিত সময়ে রফতানি ২০২২-২৩ জুলাই-ডিসেম্বর এর তুলনায় ১৭.০৫ শতাংশ হ্রাস পেয়ে ২.৮৬ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় পোশাক রফতানি ২০২৩-২৪ অর্থ বছরের প্রথম ছয় মাসে যথাক্রমে ৪.০৩ বিলিয়ন এবং ৭৪১.৯৪ মিলিয়নে মার্কিন ডলারে পৌঁছেছে এবং বছরওয়ারি প্রবৃদ্ধি যথাক্রমে ৫.৬৯ শতাংশ এবং ৪.১৬ শতাংশ হ্রাস পেয়েছে। একই সময়ে, যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশী পোশাক রফতানি যথাক্রমে ১৩.২৪ শতাংশ প্রবৃদ্ধিসহ ২.৭১ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-ডিসেম্বর মাসে, অপ্রচলিত বাজারে পোশাক রফতানি ১২.২৮ শতাংশ বেড়ে ৪.৫৩ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ে ৪.০৪ বিলিয়ন মার্কিন ডলার ছিল।

প্রধান অপ্রচলিত বাজারগুলোর মধ্যে জাপান, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ কোরিয়াতে রফতানি যথাক্রমে ৯.৯৮ শতাংশ, ২৪.৬৭ শতাংশ এবং ১৯.০৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে, ভারতে আমাদের পোশাক রফতানি ১৭.২৭ শতাংশ কমেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com