1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
Title :
ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের

পাবনার বেড়ায় বেওয়ারিশ গরু জবাই করে মাংস বিক্রি

  • আপডেট : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪, ৫.২০ পিএম
  • ৩১৩ Time View

নিজস্ব প্রতিবেদক: পাবনার বেড়ায় একটি বেওয়ারিশ গরু জবাই করে ৫’শত টাকা কেজি দরে মাংস বিক্রি করা হয়েছে। জানা যায়, বুধবার (১৭ জানুয়ারি) ভোরে উপজেলার পেচাকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি খালের মধ্যে বেওয়ারিশ ষাঁড় গরু দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় গরুটি উদ্ধার করেন।

এ বিষয়ে বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশিদুল ইসলাম এ প্রতিবেদককে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতে কে বা কাহরা গরুটি চুরি করে পালানোর সময় উক্ত খালের মধ্যে ফেলে রেখে পালিয়ে যায়। এলাকাবাসীর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি সারারাত গরুটি পানিতে শীতের মধ্যে থেকে মুমূর্ষু হয়ে পড়েছে। যেকোনো মুহূর্তে মারা যেতে পারে, তাই উপাজেলা নির্বাহী অফিসারের নির্দেশে গরুটি জবাই করা হলে ২ মণ মাংস হয় যা ৫’ শত টাকা কেজি দরে এলাকাবাসীর মাঝে বিক্রি করা হয়েছে।

তিনি আরও বলেন , গরু বিক্রির টাকা স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে জমা রাখা আছে প্রকৃত গরুর মালিক উপযুক্ত প্রমাণ দিয়ে এ টাকা নিয়ে যেতে পারবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com