1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে ফার কেমিক্যাল সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে গ্লোবাল ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং সিনিয়র সাংবাদিক নুরুল হাসান খান এর মৃত্যুতে ইআরএফ’র শোক গাইবান্ধায় বিজের ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোগ ঋণ কার্যক্রমের উদ্বোধন কুমিল্লা সিটি কর্পোরেশনের সরকারি কাজে বাধা দেওয়ায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড কিকস্টার্ট ৩.০ বিজয়ীদের পুরস্কার প্রদানে আইডিএলসি’র জমকালো আয়োজন নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পুরুষ্কার পেলেন উদ্যোক্তা মনির হোসেন দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র স্থানান্তরিত বারিধারা শাখার উদ্বোধন বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সরকারের প্রতি অ্যামচেমের আহ্বান সংস্কার কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব

ফুডপান্ডাকে ১০ লাখ টাকা জরিমানা

  • আপডেট : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪, ৯.১৫ পিএম
  • ২৬০ Time View

অনলাইন খাবার সরবরাহকারী প্ল্যাটফর্ম ফুডপান্ডাকে ১০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন (বিসিসি)।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিসিসির চেয়ারপারসন প্রদীপ রঞ্জন চক্রবর্তী  সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ২০২০ সালের ডিসেম্বরে এমজিএইচ রেস্তোঁরা প্রাইভেট লিমিটেডের দায়ের করা অভিযোগের তদন্ত শেষে এই জরিমানা করা হয়েছে। এমজিএইচ রেস্তোঁরাগুলো ফুডপান্ডার বিরুদ্ধে বাজারে প্রভাবশালী অবস্থানের অপব্যবহার ও নীতিবহির্ভূত কার্যকলাপ পরিচালনার অভিযোগ করেছিল। অভিযোগে বিশেষভাবে প্রতিযোগিতা আইনের ১৬ (১) এবং ১৬ (২) ধারার উল্লেখ করা হয়।

গত ১৫ জানুয়ারি এই রায় ঘোষণা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, দীর্ঘদিনের অনুসন্ধানে দেখা গেছে, ফুডপান্ডা বাংলাদেশের বাজারে প্রভাবশালী অবস্থানের অপব্যবহার করছে।

কমিশনের এই পদক্ষেপ ক্রমবর্ধমান খাবার সরবরাহ বাজারে উদাহরণ হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, ভোক্তা ও রেস্টুরেন্টগুলোর স্বার্থ রক্ষায় কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে।

আর এক বিবৃতিতে ফুডপান্ডা বলেছে, ‘বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সাম্প্রতিক আদেশের বিষয়ে ফুডপান্ডা অবগত আছে। আমরা আদেশটি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করছি এবং আইনের যথাযথ প্রক্রিয়া অনুযায়ী এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে চাই।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com