1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক এর নতুন ব্যবস্থাপনা পরিচালক জনাব রিয়াদ মাহমুদ চৌধুরী লভ্যাংশ ঘোষণা করেছে বার্জার পেইন্টস রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ, বৈদেশিক মুদ্রা বিধিনিষেধ শিথিল কুমিল্লায় গত দুই মাসে ২৭ খুন, ১০৫ জনের অপমৃত্যু হবিগঞ্জে রেলের পরিত্যক্ত জায়গা দখল অবৈধ দোকান নির্মাণ ব্যবস্থা নেয়ার দাবি ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন লভ্যাংশ ঘোষণা করেছে সিকাদর ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক

৩০০ কোটি টাকার নতুন তহবিল আসছে পুঁজিবাজারে

  • আপডেট : বুধবার, ৩০ মার্চ, ২০২২, ৮.২৩ পিএম
  • ২০০ Time View
BSec

আসন্ন রমজান মাসে পুঁজিবাজারে আসছে ৩০০ কোটি টাকার নতুন তহবিল। এই তহবিল পুঁজিবাজার উন্নয়নে সহায়ক হবে এবং বাজারের তারল্য বাড়াতে সহায়ক ভূমিকা পালন করবে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাজার মধ্যস্ততাকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের এক বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএসইসির নির্বাহী পরিচালক রেজাউল করিম।

পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতিতে তারল্য প্রবাহ বাড়াতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বাড়ানোর উদ্যোগ নিয়েছে বিএসইসি। এরই অংশ হিসাবে বুধবার (৩০ মার্চ) বাজার মধ্যস্ততাকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সাথে বৈঠক করে বিএসইসি।

বিএসইসি কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুর রহমান, ডিএসই ব্রোকার অ্যাসোসিয়েশনের সভাপতি রিচার্ড ডি রোজারিওসহ ব্রোকার হাউজ এবং মার্চেন্ট ব্যাংকের ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে তিনি বলেন, বৈঠকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বৃদ্ধিসহ বাজার মধ্যস্ততাকারী প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এবং সেখানে বেশ কিছু বিষয়ে উভয় পক্ষ থেকে একমত প্রকাশ করা হয়েছে।

বিষয়গুলো হলো, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংক এ্যাসোসিয়েশন (বিএমবিএ) ১০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠনে যে প্রস্তাবনা কমিশনে জমা দিয়েছে সে ব্যপারে বিস্তারিত আলোচনা হয়। এবং পর্যালোচনা পূর্বক এ ব্যাপারে তহবিল গঠন ও ফান্ড উত্তোলনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।

দ্বিতীয়ত, আমাদের যে সকল মার্চেন্ট ব্যাংক এবং পোর্টফোলিও ম্যানেজার আছেন তাদের নিজস্ব পোর্টফোলিওতে অনেক বিনিয়োগ আছে। তাদের এই নিজস্ব পোর্টফোলিওর মাধ্যমে নতুন ফান্ড প্রবেশ করানোর জন্য আসন্ন রমজান মাসে ২০০ থেকে ৩০০ কোটি টাকার নতুন ফান্ড ইনজেক্ট করে বিনিয়োগ করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

এ ব্যাপারে মার্চেন্ট ব্যাংক এ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুর রহমান প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন। এবং সমস্ত মার্চেন্ট ব্যাংককে কমিশনের পক্ষ থেকে চিঠি প্রেরণ করবে বিনিয়োগ করার জন্য।

তৃতীয়ত, ডিবিএ সভাপতি রিচার্ড ডি রোজারিও তিনি আশ্বস্ত করেছেন, বাজারে যে স্টক ব্রোকার এবং ট্রেকগুলো রয়েছে যারা ডিলার অ্যাকাউন্ট পরিচালনা করে, রমজান মাসে তারাও অন্তত প্রত্যেকে নতুন করে ১ কোটি টাকা করে বিনিয়োগ করবেন।

এতে আমরা মনে করছি ২৫০ থেকে ৩০০ কোটি টাকার নতুন ফান্ড পুঁজিবাজারে প্রবেশ করবে, যা পুঁজিবাজার উন্নয়নে সহায়ক হবে এবং বাজারের তারল্য বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।

বৈঠকে মার্চেন্ট ব্যাংক এবং অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুর রহমান বলেন, বিগত কয়েকদিন তারা মার্কেটে বড় রকমের সহায়তা দিয়েছে। যার প্রতিফলন হিসেবে আমরা দেখতে পারছি বাজারের টার্নওভার বৃদ্ধি পেয়েছে। এবং রমজান মাসেও তিনি তার এই সহায়তা অব্যাহত রাখবেন।

এছাড়াও আমাদের যে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড আছে সেখান থেকে ১০০ কোটি টাকা আইসিবির মাধ্যমে বিনিয়োগের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এবং আগামীতে এই ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডকে মাল্টিপ্লেয়ার ইম্পেক্ট এর মাধ্যমে আরও ইফেক্টিভ ও ইফিশিয়েন্টয় ওয়েতে বিনিয়োগ বৃদ্ধি করা হবে।

যার উল্ল্যেখযোগ্য অংশ সামনের রমজান মাসে বাজারে প্রবেশ করানো হবে। এতে করে আমরা মনেকরি যে, গত রমজানে পুঁজিবাজারের যে টার্নওভার ছিলো তার চাইতে এবারের রমজান মাসে আমাদের টার্নওভার অনেকগুণ বৃদ্ধি পাবে। যা পুঁজিবাজারের জন্য অনেকটা সহায়ক হবে এবং এর মাধ্যমে পুঁজিবাজারের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বৃদ্ধি পাবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com