1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
Title :
নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স

পাবনার চাটমোহরে দুই ফসলী জমিতে অবৈধভাবে পুকুর খনন

  • আপডেট : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪, ১.৫৮ পিএম
  • ২৫৫ Time View

নিজস্ব প্রতিবেদক: পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বেলঘরিয়ায় দুই ফসলী জমিতে অবৈধভাবে পুকুর খনন চলছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। হান্ডিয়াল ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বর ও আওয়ামী লীগের স্থানীয় নেতা রিপন হোসেন কোন নিয়ম কানুনের কোন তোয়াক্কা না করে অনুমোদন ছাড়াই পুকুর খনন করছেন। পুকুর খননের কাজে একাধিক এস্কেভেটর (ভেকু মেশিন) লাগানো হয়েছে।

পুকুর খননের এই মাটি ১৫/২০টি ট্রলি যোগে পাঠানো হচ্ছে বিভিন্ন ইট ভাটায়। ফলে একাধিক ট্রলি একই রাস্তায় যাতায়াত করায় এবং ট্রলি থেকে ভেজা মাটি রাস্তায় পড়ে থাকায় জনসাধারণের চলাচলের বিঘ্ন ঘটছে এলাকাবাসী অভিযোগ করেছেন।  এলাকাবাসী আরো অভিযোগ করেন ইউপি সদস্য রিপন হোসেন এলাকার ১৫/২০ বিঘা ফসলী জমির মালিকদের প্রলুব্ধ করে পুকুর খনন করছেন। মোটা টাকার বিনিময়ে মাটি বিক্রি করা হচ্ছে। পুকুর খননের ফলে আশাপাশের ফসলী জমি জলাবদ্ধতায় নিমজ্জিত হবে। ফসল উৎপাদন ব্যাহত হবে। এলাকাবাসী পুকুর খনন বন্ধে প্রশাসনিক পদক্ষেপ দাবী করেছেন।

ইউপি সদস্য রিপন হোসেন জানিয়েছেন, পরিত্যক্ত কিছু জমিতে পুকুর খনন করা হচ্ছে। এ জমিতে ফসল উৎপাদন হয়না। তিনি জানান, এলাকার লোকজন জমির পরিমাণ বাড়িয়ে বলছেন। আপনারা এসে দেখে যান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেদুয়ানুল হালিম জানান,অভিযোগ পেয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইনগত ব্যবস্থা নিতে এখনই এসি ল্যান্ডকে বলছি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com