1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

বিদেশে ক্রেডিট কার্ডে লেনদেন কমেছে ৯.৫১ শতাংশ

  • আপডেট : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪, ৬.০৬ পিএম
  • ৩১৫ Time View

গত বছরের নভেম্বরে বাংলাদেশি ক্রেডিট কার্ডের মাধ্যমে বৈদেশিক লেনদেনে ব্যয় অক্টোবরের চেয়ে ৯.৫১ শতাংশ কমেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, নভেম্বরে দেশের বাইরে বাংলাদেশি নাগরিকরা মোট ৪৮৭ কোটি টাকা মূল্যের ডলার লেনদেন করেছেন; অক্টোবরে এর পরিমাণ ছিল ৫৩৯ কোটি টাকা।

নভেম্বরে দেশের অভ্যন্তরে বিদেশি নাগরিকরা ক্রেডিট কার্ড ব্যবহার করে ১৯৪ কোটি টাকার কেনাকাটা করেছেন, যা অক্টোবরের চেয়ে ২.৭৭ শতাংশ কম।। অক্টোবরে দেশের অভ্যন্তরে বিদেশি নাগরিকেরা ক্রেডিট কার্ড ব্যবহার করে ১৯৯ কোটি টাকা মূল্যের ডলার লেনদেন করেছিলেন।

বাংলাদেশি ক্রেডিট কার্ডধারীরা নভেম্বরে বাংলাদেশে বিদেশি নাগরিকদের চেয়ে প্রায় আড়াইগুণ বেশি ডলার ব্যয় করেছেন।

দেশের অভ্যন্তরে ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন নভেম্বর মাসে ২.১৮ শতাংশ কমে ২,৫৪০ কোটি টাকায় নেমেছে।

তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, আলোচ্য এই সময়ে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডের মাধ্যমে সবচেয়ে বেশি লেনদেন করা হয়েছে পার্শ্ববর্তী দেশ ভারতে। এ সময় ভারতে খরচ হয়েছে মোট খরচের ১৭.৮৭ শতাংশ। লেনদেনের পরের তালিকায় অন্যান্য দেশের মধ্যে যুক্তরাষ্ট্রে ১৫.০১ শতাংশ, সংযুক্ত আরব আমিরাতে ৮.৪৯ শতাংশ, থাইল্যান্ডে ৮.২৮ শতাংশ, সিঙ্গাপুরে ৭.১০ শতাংশ, কানাডায় ৬.৭৬ শতাংশ এবং যুক্তরাজ্যে ৬.৭১ শতাংশ লেনদেন হয়েছে।

ক্রেডিট কার্ডের ব্যবহার বেশি হয়েছে মূলত ডিপার্টমেন্টাল স্টোরে। বিদেশে মোট ক্রেডিট কার্ড লেনদেনের ৪৯.৫৭ শতাংশ হয়েছে ডিপার্টমেন্টাল স্টোরগুলোয়। এছাড়া রিটেইল আউটলেট, ওষুধ ও ফার্মেসি, কাপড়চোপড়, পোশাক কেনা, নগদ উত্তোলন ও পরিবহনেও ক্রেডিট কার্ডে লেনদেন করা হয়েছে।

২০২৩ সালের নভেম্বরে দেশের অভ্যন্তরে বিদেশি নাগরিকদের মধ্যে ক্রেডিট কার্ড ব্যবহার করে বেশিরভাগ লেনদেন করেছেন যুক্তরাষ্ট্রের নাগরিকেরা, যার পরিমাণ ২৪.৭৪ শতাংশ।

এছাড়া যুক্তরাজ্যের নাগরিকেরা ক্রেডিট কার্ড ব্যবহার করে মোট লেনদেনের ১৩.৭৬ শতাংশ, ভারতের নাগরিকেরা ৯.৮৪ শতাংশ, জাপানের নাগরিকেরা ৩.৯২ শতাংশ, সিঙ্গাপুরের নাগরিকেরা ৩.৬৮ শতাংশ এবং সংযুক্ত আরব আমিরাতের নাগরিকেরা ৩.২২ শতাংশ লেনদেন করেছেন।

বিশেষজ্ঞরা বলছেন, স্থানীয় মুদ্রা টাকার বিপরীতে ডলারের দাম বেড়ে যাওয়ায় কার্ডধারীদের এখন বিদেশি মুদ্রায় লেনদেন করার খরচ আরও বেড়েছে। এর ফলে তারা কার্ড ব্যবহার করে, বিশেষ করে অপ্রয়োজনীয় জিনিসের পেছনে খরচ করতে নিরুৎসাহিত হচ্ছে।

ব্যাংকগুলোর তথ্যমতে, কার্ডের জন্য ডলারের রেট গত কয়েক মাস ধরে ১১৫ টাকার ওপরে আছে। দুই বছরেরও কম সময়ের মধ্যে প্রায় ৩৫ শতাংশ বেড়েছে এ রেট।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com