1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে আর্গন ডেনিমস দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ফেডারেল ইন্স্যুরেন্স দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে সিকদার ইন্স্যুরেন্স হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ; হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত সুরক্ষায় এগিয়ে ভিভো ওয়াই৫০০ আয় বৃদ্ধি ও শক্তিশালী অ্যাসেট কোয়ালিটিতে ২০২৬-এর প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের উল্লেখযোগ্য সাফল্য অর্জন Price Sensitive Information of Sikder Insurance Company Limited

নাটোরে বাস-ট্রাক মুখোমুখী সংঘর্ষে ১০ জন আহত

  • আপডেট : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪, ৫.৩৩ পিএম
  • ৩৪২ Time View

নিজস্ব প্রতিনিধি: নাটোরের লালপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখী সংঘর্ষে ট্রাকচালকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে ৪জনকে বনপাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয় হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ভোর ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের গোধূরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাসপাতালে ভর্তি আহতরা হলেন ঝিনাইদহ জেলার ট্রাকচালক শফিউল ইসলাম (৪০) ও চালকের সহকারী পঞ্চগড় জেলার আব্দুল কাদের (১৭)। বাসের যাত্রী রুবেল আহমেদ (৩২) তার ভাই উজ্জ্বল আলম (৩৬)। রাজশাহী বাঘা উপজেলার বাসিন্দা।

আহত উজ্জ্বল আলম জানান, ঢাকা থেকে ঈশ্বরদী এক্সপ্রেস বাসে তিনি বাঘা যাচ্ছিলেন। বাসটি গোধূরা এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখী সংঘর্ষ হয়। এ সময় জাতীয় জরুরী সেবা ৯৯৯ কল দিলে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা একরামুল হোসেন বলেন, ঘটনাস্থল থেকে ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও ৫-৬ জন আহত হয়েছেন, যারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। ধারণা করা হচ্ছে ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

এ বিষয়ে বনপাড়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান বলেন, বাস এবং ট্রাক আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা  নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com