শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে ৬০০ প্রতিষ্ঠান অডিটে নিচ্ছে এনবিআর ভোক্তাপর্যায়ে এলপিজির নতুন দাম ঘোষণা, এক লাফে ৩৮৭ টাকা বৃদ্ধি জ্বালানি সাশ্রয়ে রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত হাম না কমা পর্যন্ত স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্ট-এ রিট আয়কর বিধিমালা পরিবর্তনে চাপে বিজ্ঞাপন শিল্প, সংশোধনের দাবি ইরান সহায়তায় বাংলাদেশ কমিটি গঠন চান্দিনায় দুই সাংবাদিককে হাতকড়া: বিআরজেএ’র তীব্র প্রতিবাদ ও বিচার দাবি প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তায় হুইলচেয়ার বিতরণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে জরুরি উদ্ধার উপকরণ প্রদান কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত কুমিল্লা বুড়িচংয়ে অবৈধ মাটি কাটা বিরুদ্ধে অভিযান, ৩ ড্রেজার ও ১ হাজার ফুট পাইপ বিনষ্ট

বাংলাদেশে নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে: জাপান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ২৬৫ Time View

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামগ্রিকভাবে শান্তিপূর্ণ এবং আন্তর্জাতিক মানের নির্বাচন প্রক্রিয়া অনুযায়ী পরিচালিত হয়েছে বলে জানিয়েছে জাপান।

বুধবার (১০ জানুয়ারি) বিকেলে বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে তিন ধাপের একটি বিবৃতি দেন ঢাকায় নিযুক্ত জাপানের প্রেস সচিব কোবায়াশি মাকি।

বিবৃতিতে বলা হয়, সোমবার (৮ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদের ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। ওই নির্বাচনে জাপানের পক্ষে বাংলাদেশে নিযুক্ত তাদের সাবেক রাষ্ট্রদূত ওয়াতানাবে মাসাতোর নেতৃত্বে একটি পর্যবেক্ষক দল নির্বাচন পর্যবেক্ষণ করে। যেখানে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও জাপান দূতাবাসের কর্মকর্তাদের পাশাপাশি একজন বহিরাগত বিশেষজ্ঞও ছিলেন।

বিবৃতিতে নির্বাচনকে স্বাগত জানিয়ে জাপান দূতাবাস বলেছে, যদিও সাধারণ নির্বাচনে কিছু অনিয়মের প্রতিবেদন পাওয়া গেছে, তবুও নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। জাপানের পর্যবেক্ষণ অনুযায়ী নির্বাচন প্রক্রিয়া যথাযথ পদ্ধতি অনুযায়ী পরিচালিত হয়েছে।

তবে নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার বিষয়ে জাপান হতাশা প্রকাশ করে জানায়, সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় হতাহতসহ বিভিন্ন সহিংসতার ঘটনা পাওয়া গেছে।

বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য বাংলাদেশ-জাপানের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে সহায়তা অব্যাহত থাকবে বলে জানায় জাপান। বলা হয়, জাপান আশা করে, বাংলাদেশ জাপানের কৌশলগত অংশীদার হিসেবে ও একটি গণতান্ত্রিক জাতি হিসেবে আরও উন্নয়নের ধারায় অগ্রগতি সাধন করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS