1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
Title :
২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করমুক্ত, ৪ কোটি পর্যন্ত কর দশমিক ৫% বিদেশি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ ৩০ দিনের মধ্যে পাঠানোর নির্দেশ বিএসইসির আইপিও ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্তির সুযোগ, ডাইরেক্ট লিস্টিং রুলসের খসড়া অনুমোদন উত্তরবঙ্গের কৃষি উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের সাথে এবি ব্যাংকের চুক্তি স্বাক্ষর আগামী দিনে কৃষিপণ্যই হবে দেশের প্রধান রপ্তানিযোগ্য পণ্য :কুমিল্লায় কৃষিমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আইসিবিতে কেক কাটা অনুষ্ঠান কুমিল্লায় একদিনে ৫৭ মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার-৫০ ৭ সেপ্টেম্বর থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতের মূল টাকা ফেরত ন্যাশনাল হাউজিংয়ের ক্রেডিট রেটিং প্রকাশ ভালো কোম্পানি ও নতুন আইপিও টানতে লিস্টিং ফিতে বড় ছাড় ডিএসইর

সর্বনিম্ন রিচার্জ নিয়ে সিদ্ধান্ত পরিবর্তন

  • আপডেট : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪, ১১.৫৩ এএম
  • ২৮৪ Time View

গ্রামীণফোনের সিমে সর্বনিম্ন ৩০ টাকা রিচার্জ নিয়ে সিদ্ধান্ত পরিবর্তন করেছে কর্তৃপক্ষ। রিচার্জের সীমা বাড়ানোর ঘোষণা এখনই বাস্তবায়ন হচ্ছে না। ফলে আগের মতো তাদের সর্বনিম্ন রিচার্জ ২০ টাকাই থাকছে।

বুধবার (১০ জানুয়ারি) গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস শারফুদ্দিন আহমেদ চৌধুরী এ তথ্য জানিয়েছেন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সঙ্গে আলোচনা করে পরবর্তীতে রিচার্জের সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি।

এর আগে এসএমএস ও মাইজিপি অ্যাপের সর্বনিম্ন রিচার্জ ২০ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা করার কথা গ্রাহকদের জানিয়েছিল অপারেটরটি। মঙ্গলবার (৯ জানুয়ারি) দিবাগত রাত ১২টার পর থেকে এ নিয়ম কার্যকর হওয়ার কথা ছিল। মাইজিপি অ্যাপে এমন সতর্কীকরণ একটি বিজ্ঞপ্তিও দিয়েছিল। 

এমন নিয়ম চালুর কথা জানানোর পর থেকেই শুরু হয় তীব্র সমালোচনা। ‘বয়কট গ্রামীণফোন’ ক্যাম্পেইন শুরু হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। গ্রাহকদের এমন তীব্র আপত্তির মুখে সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরিয়ে ফেলে গ্রামীণফোন।

শুরুতে গ্রামীণফোনের সর্বনিম্ন রিচার্জ অ্যামাউন্ট ছিল ১০ টাকা। ২০২২ সালের জুলাই থেকে সর্বনিম্ন রিচার্জের পরিমাণ ২০ টাকা করা হয়।

বিটিআরসি তথ্য অনুযায়ী, ২০২৩ সালের নভেম্বরে বাংলাদেশে মোবাইল সিমের গ্রাহক সংখ্যা ১৯ কোটি ৩৬ লাখে পৌঁছেছে। বাংলাদেশে বর্তমানে চারটি মোবাইল কোম্পানি তাদের কার্যক্রম পরিচালনা করছে।

এরমধ্যে গ্রামীণফোনের গ্রাহক ৮ কোটি ২১ লাখ ৪০ হাজার, রবির ৫ কোটি ৮৩ লাখ ৮০ হাজার, বাংলালিংকের ৪ কোটি ৩৩ লাখ ৮০ হাজার ও টেলিটকের গ্রাহক ৬৪ লাখ ৬০ হাজার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com