1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
Title :
২০২৫-২৬ অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায় ৪.১৫ লাখ কোটি টাকা সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে সেন্ট্রাল ইন্সুরেন্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে রিং শাইন টেক্সটাইল টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জাতিসংঘের হিসাব ও সরকারি গেজেটের বাইরে থাকা ৫৬৪ নিহতের পরিচয় প্রকাশের দাবি বিসিআরএসের চুয়াডাঙ্গায় পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ৮ ব্র্যান্ডের ফর্সাকারী ক্রিমে বিপজ্জনক মাত্রায় মার্কারি, সতর্ক করল বিএসটিআই জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের আন্দোলন: মুহাম্মদ ইউনূস গণতন্ত্র ও আত্মত্যাগের ইতিহাস সংরক্ষণ করবে জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী

লেনদেন বেড়েছে এসএমই মার্কেটে

  • আপডেট : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪, ৫.১৯ পিএম
  • ৩০৬ Time View

পুঁজিবাজারের স্বল্প মূলধনী কোম্পানিগুলোর (এসএমই প্লাটফর্ম) মার্কেটে উত্থান হয়েছে। এদিন এসএমইতে সূচকের পাশাপাশি টাকার অংকেও লেনদেন বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (৮ জানুয়ারি) এসএমইর প্রধান সূচক ‘ডিএসএমইএক্স’ আগের কার্যদিবসের তুলনায় ১৫ দশমিক ৭৮ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। বর্তমানে সূচকটি দাঁড়িয়েছে ১ হাজার ৩১৮ পয়েন্টে।

এদিন এসএমইতে লেনদেন হওয়া ১৭টি কোম্পানির মধ্যে ১৫টির দর বেড়েছে। আর বাকী ২টির দর আজ কমেছে।

আজ এসএমইতে ৭৯ লাখ ৪৮ হাজার ৩৪৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২০ কোটি ৫৫ লাখ ১৭ হাজার টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৪ কোটি ৮৮ লাখ ৯৬ হাজার টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ৫ কোটি ৬৬ লাখ ২১ হাজার টাকা।

আজ এসএমই প্লাটফর্মে লেনদেন করা কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে কৃষিবিদ ফিড লিমিটেড। সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানিটির ১০ লাখ ৬৫ হাজার ১৩১টি শেয়ার হাতবদল হয়েছে। যার বাজারমূল্য ৩ কোটি ১৫ লাখ ৬২ হাজার টাকা।

সোমবার স্বল্প মূলধনী কোম্পানিগুলোর মার্কেটে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এগ্রো অর্গানিকা পিএলসি। এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ২ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৭৬ শতাংশ বেড়েছে। বাজার শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ২৮ টাকা ১০ পয়সায়।

অপরদিকে সর্বোচ্চ দরপতন হয়েছে ইউসুফ ফ্লাওয়ার। আজ কোম্পানির শেয়ার দর আগের দিনের তুলনায় ১৯৮ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৯৯ শতাংশ কমেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com