1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
Title :
বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলা সেনা জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু আর্জেন্টিনার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো

চট্টগ্রাম-৭ আসনে জয়ী তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

  • আপডেট : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪, ১১.২৩ পিএম
  • ২৪৯ Time View

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা ও বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরন্ধীপ ইউনিয়ন নিয়ে গঠিত চট্টগ্রাম-৭ আসনের বেসরকারি ফলাফলে বিপুল ভোটের ব্যবধানে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী ড. হাছান মাহমুদ বিজয়ী হয়েছেন।

হাছান মাহমুদ নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৯৮ হাজার ৯৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ফ্রন্টের প্রার্থী অ্যাডভোকেট ইকবাল হাছান পেয়েছেন ৯ হাজার ৩০১ ভোট।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চট্টগ্রাম-৭ আসনের রাঙ্গুনিয়া উপজেলার ৯৫ ও বোয়ালখালী উপজেলার ৮টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে টানা ভোটগ্রহণ চলে। রাঙ্গুনিয়া ও বোয়ালখালী উপজেলার কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ১০৩টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়েছে। প্রায় কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পোলিং এজেন্ট ও সমর্থকদের সরব উপস্থিতি পাওয়া যায়।

মোট ১০৩টি ভোটকেন্দ্রের মধ্যে রাঙ্গুনিয়া উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মধ্যে ৯৫টি ও বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরন্ধীপ ইউনিয়নের ৮টি ভোটকেন্দ্রের সবশেষ বেসরকারি ফলাফল রোববার রাত ৯টায় ঘোষণা করা হয়। রাঙ্গুনিয়া উপজেলার ৯৫টি ভোটকেন্দ্রের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী ড. হাছান মাহমুদ নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৮৫৮ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ফ্রন্টের অ্যাডভোকেট ইকবাল হাছান মোমবাতি প্র্রতীকে পেয়েছেন ৮ হাজার ৭৬৭ ভোট।

বোয়ালখালীর শ্রীপুর-খরন্ধীপ ইউনিয়নের ৮টি ভোটকেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী ড. হাছান মাহমুদ নৌকা প্রতীকে পেয়েছেন ১১ হাজার ১১৮ ভোট ও ইসলামী ফ্রন্টের অ্যাডভোকেট ইকবাল ৫৩৪ ভোট। ২ উপজেলার মোট ১০৩টি ভোটকেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী ড. হাছান মাহমুদ নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৯৮ হাজার ৯৭৬ ভোট, ইসলামী ফ্রন্টের ইকবাল হাছান (মোমবাতি) প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৩০১ ভোট, জাতীয় পার্টির মুছা আহমেদ রানা (লাঙ্গল) ২ হাজার ৩০৮ ভোট, তৃণমূল বিএনপির খোরশেদ আলম  (সোনালী আঁশ) ১ হাজার ৩৩১ ভোট, ইসলামী ফ্রন্টের আহমদ রেজা (চেয়ার) পেয়েছেন ১ হাজার ৩৯০ ভোট, সুপ্রিম পার্টির মোরশেদ আলম (একতারা) পেয়েছেন ১ হাজার ১৩০ ভোট।

১০৩ কেন্দ্রে মোট ভোটার ৩ লাখ ১৩ হাজার ৯১। এর মধ্যে ২ লাখ ১৪ হাজার ৪৩৬ অর্থাৎ ৬৯.৪৩ শতাংশ ভোট সংগৃহীত হয়েছে। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও রাঙ্গুনিয়ার ইউএনও রায়হান মেহেবুব এসব কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com