সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কালিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা  গোপালগঞ্জে তীব্র জ্বালানি তেলের সংকট, বিপাকে পরিবহন ও জরুরি সেবা গাজীপুরে আগুনে মুদি দোকানসহ ৪টি টিনশেড ঘর পুড়ে ছাই! সপ্তাহের প্রথম দিনে দরপতনের শীর্ষে আলিফ ম্যানুফ্যাকচারিং সপ্তাহের প্রথম দিনে দর বৃদ্ধিতে শীর্ষে সিটি ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম দিনে ডিএসইতে লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় শনিবার (৭ মার্চ) অনুষ্ঠিত হয়েছে দেশের অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর ইফতার ও দোয়া মাহফিল নারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সভ্য ও মানবিক রাষ্ট্র গঠন সম্ভব নয় নারী শ্রমিকদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের দাবিতে সমাবেশ ও র‌্যালী প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন

স্মার্ট বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড-২০২৩ প্রদান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ২৭৬ Time View

নিজস্ব প্রতিবেদকঃ স্মার্ট বাংলাদেশ বিজনেস এসোসিয়েশনের উদ্যোগে আজ ৪ জানুয়ারি সকাল ১১টায় ঢাকার কাকরাইল হোটেল রাজমনি ঈসা খাঁ ব্যাংকুইট হলে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে চলচ্চিত্র ও পর্যটন শিল্পের ভূমিকা শীর্ষক আলোচনা ও স্মার্ট বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড-২০২৩ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্মার্ট বাংলাদেশ বিজনেস এসোসিয়েশনের চেয়ারম্যান লায়ন আনোয়ারা বেগম নিপা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কালচারাল ডেভেলপমেন্ট ফেডারেশনের চেয়ারম্যান বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব মুভিসম্রাট বীর মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ মনি।

উদ্বোধক ছিলেন পানসুপারির স্বত্ত্বাধিকারী বরেণ্য উদ্যোক্তা কনা রেজা। বিশেষ অতিথি ছিলেন এটিএন বাংলার উপদেষ্টা চিত্রনায়ক ডিএ তায়েব, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সভাপতি কবি রাজু আলীম, গ্লোবাল বিজনেস ফোরামের সভাপতি রেদুয়ান খন্দকার, নন্দন পার্কের নির্বাহী পরিচালক সাখাওয়াত হোসেন খন্দকার, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) এর নির্বাহী সভাপতি বাদল আহমেদ, সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান পরিবেশবিদ বাপ্পি সরদার।

স্মার্ট বাংলাদেশ বিজনেস এসোসিয়েশনের নির্বাহী চেয়ারম্যান সালাম মাহমুদের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশিষ্ট উদ্যোক্তা, পানসুপারি ও খাবার-দাবার পিঠাঘর এর স্বত্ত্বাধিকারী কনা রেজা এবং বীর মুক্তিযোদ্ধা মুভিসম্রাট আহসান উল্লাহ মনিকে আজীবন সম্মাননা অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়।

স্মার্ট বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড ২০২৩ এ ভূষিত হন- নন্দন পার্কের চেয়ারম্যান বিলাল হক, চলচ্চিত্র পরিচালক চয়ানিকা চৌধুরী, চিত্রনায়ক ডিএ তায়েব, চিত্রনায়িকা পরিমনি, কবি রাজু আলীম, লায়ন আনোয়ারা বেগম নিপা,  সমাজসেবক মরিয়ম বেগম শিউলি, ব্র্যান্ড প্রমোটর বারিশা হক, ড্যান্স কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ, নারী উদ্যোক্তা রূপা আহমেদ, সঙ্গীতশিল্পী প্রমা ইসলাম, সাংবাদিক বাদল আহমেদ, হাফিজ রহমান, এস এম নাসির, আলাউদ্দিন খোকন, শেখ মনিরুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS