1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

সবাই মিলে একসাথে উন্নয়ন করবো: স্বতন্ত্র প্রার্থী আজিজুল

  • আপডেট : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪, ৫.৪৭ পিএম
  • ৩৬২ Time View

নিজস্ব প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি প্রচার-প্রচারণায় ব্যস্ত হয়ে উঠেছেন দিনাজপুর-৬ আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি আজিজুল হক চৌধুরী। পথসভা, গণসংযোগসহ ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এই প্রার্থী। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, তুলে ধরছেন ভবিষ্যৎ কর্মপরিকল্পনা।

সোমবার (১ জানুয়ারি) সন্ধ্যায় দিনাজপুর-৬ আসনের হাকিমপুর উপজেলার হরিহরপুর, বাওনা, জাংগই ও সাদুরিয়া বাজারে পথসভা করেন তিনি।

পথসভায় সাবেক এমপি আজিজুল হক চৌধুরী বলেন, আমি ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত এই আসনে এমপি ছিলাম। আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে আমি জয়ী হলে আমার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবো। আমার আসনে ২৩টি ইউনিয়ন ও ৩টি পৌরসভার ব্যাপক উন্নয়ন করবো। জনগণের সুখে-শান্তিতে আর নিরাপত্তায় রাখবো। জনগণের কাঁধে কাঁধ রেখে সবাই মিলে একসাথে এই আসনের উন্নয়ন করবো। আপনারা ভোটকেন্দ্রে যাবেন, নির্ভয়ে আমার ট্রাক মার্কায় ভোট দিবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com