1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৬ মে ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) ফলাফল ঘোষণা

  • আপডেট : বুধবার, ৩০ মার্চ, ২০২২, ১১.০৬ এএম
  • ২৬০ Time View
DUJ

ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) নিবার্চনে ২০২২-২৩ মেয়াদে সভাপতি পদে সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে আক্তার হোসেন জয় লাভ করেছেন। নির্বাচনে সোহেল হায়দার চৌধুরী ৭২৪ ভোট ও সাধারণ সম্পাদক পদে আক্তার হোসেন ৭৩৬ ভোট পেয়েছেন।

মঙ্গলবার (২৯ মার্চ) রাত ৮টা ৫ মিনিটে জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে এ ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার মনজুরুল আহসান বুলবুল।

এছাড়া নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে ৬৭৩ ভোট পেয়ে এম এ কুদ্দুস, ৫৩৫ ভোট পেয়ে সহ-সভাপতি পদে মানিক লাল ঘোষ, ৬৫৫ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক পদে খায়রুল আলম, ৭২৯ ভোট পেয়ে কোষাধ্যক্ষ পদে আশরাফুল ইসলাম, ৮৬৪ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক পদে জিহাদুর রহমান জিহাদ, ১ হাজার ৫৯ ভোট পেয়ে আইন বিষয়ক সম্পাদক পদে এস এম সাইফ আলী, ৭৬৮ ভোট পেয়ে প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজু হামিদ, ৭২০ ভোট পেয়ে দপ্তর সম্পাদক পদে আমানউল্লাহ আমান, ৭৬৪ ভোট পেয়ে কল্যাণ সম্পাদক পদে জুবায়ের রহমান চৌধুরী, ৮৮১ ভোট পেয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে শাকিলা পারভিন, ৭০৫ ভোট পেয়ে নারী বিষয়ক সম্পাদক পদে সুরাইয়া অনু নির্বাচিত হয়েছেন।

সদস্য পদে মুজিব মাসুদ ৬৭৫ ভোট, দুলাল খান ৬৪৪ ভোট, ইব্রাহিম খলিল খোকন ৬২৪ ভোট, আসাদুর রহমান ৬০৭ ভোট, সলিম উল্লাহ সেলিম ৬০৬ ভোট, আনোয়ার হোসেন ৫৯২ ভোট, মহিউদ্দিন পলাশ ৫৪৫ ভোট ও রেহানা পারভীন ৪৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এবারের নির্বাচনে ২১টি পদের বিপরীতে ৩টি প্যানেলে মোট ৭১ জন প্রার্থী লড়ছেন। প্যানেল ৩টি হচ্ছে— কুদ্দুস আফ্রাদ-গাজী জহিরুল ইসলাম পরিষদ, সাজ্জাদ আলম খান তপু-আকতার হোসেন পরিষদ, সোহেল হায়দার চৌধুরী-মেহেদী হাসান পরিষদ। এই ৩ পরিষদে মোট প্রার্থী ৬১ জন ছাড়াও স্বতন্ত্র প্রার্থী ছিলেন ১০ জন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com